কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

চৌদ্দগ্রামে আন্তঃজেলা অজ্ঞান পার্টির ২ সদস্য গ্রেফতার।

চৌদ্দগ্রামে আন্তঃজেলা অজ্ঞান পার্টির ২ সদস্য গ্রেফতার।

জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ সংবাদ প্রাপ্তির ১ ঘন্টার মধ্যে অভিযান চালিয়ে আন্তঃজেলা অজ্ঞান পার্টির সক্রিয় ২জন সদস্যকে গ্রেফতার এবং চুরি হয়ে যাওয়া ২,৫০,০০০/- টাকা উদ্ধার করেছে চৌদ্দগ্রাম থানা পুলিশ।

(১লা মে) সকাল ৯.১০ মিনিটের সময় ফেনী সদর থানার বালিগাঁও গ্রামের মোঃ রবিউল হক সুমন (৪৫), মোঃ নজরুল ইসলাম (৩৪) ও ছিদ্দিকুর রহমান (৬২), গরু কিনার উদ্দেশ্যে ২,৫০,০০০/- টাকা নিয়ে চৌদ্দগ্রাম থানাধীন মীরশ্বানী গরু বাজারের উদ্দেশ্যে ফেনী মহিপাল বাস স্টেশন থেকে লোকাল যাত্রী সেবা বাসে উঠে, সকাল অনুমান ১০.০০ ঘটিকার সময় যাত্রীসেবা বাস গাড়ীটি চৌদ্দগ্রাম থানা এলাকার বাবুর্চি বাজারে থামলে মোঃ রবিউল হক সুমনের মুখ হতে ফেনা বের হচ্ছে দেখে পিছন থেকে কয়েকজন যাত্রীর শোরগোল শুরু করে। এই সময় সন্দেহ জনক ২জন ব্যক্তি গাড়ী হতে দ্রুত নেমে যেতে চাইলে যাত্রীরা ১জনকে আটক করে এবং অপর জন পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ জানানো হয়।

জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে এসআই (নিঃ) মোহাম্মদ ওসমান গণি তাহার সঙ্গীয় ফোর্সনিয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আটককৃত (নোয়াখালী) সেনবাগ থানার
পদুয়া গ্রামের মৃত লকিয়ত উল্লাহ র ছেলে নাছির উদ্দিন (৩৬), নিকট হতে ১,৫০,০০০/- টাকা উদ্ধার করেন।
পরবর্তীতে তথ্য প্রযুক্তি সহ স্থানীয় লোকজনের সহায়তায় অপর পলাতক চোর (নোয়াখালী) সেনবাগ থানার হাজারীবাড়ী গ্রামের আব্দুর রাজ্জাক এর ছেলে কামাল হোসেন (৪০)কে চৌদ্দগ্রাম থানাধীন বাবুর্চি বাজার জামে মসজিদের টয়লেট হতে আটক পূর্বক চুরি হয়ে যাওয়া অবশিষ্ট ১,০০,০০০/- টাকা উদ্ধার করেন।

গ্রেফতারকৃত আসামী নাছির উদ্দিন (৩৬) এর বিরুদ্ধে ১টি ডাকাতির প্রস্তুতি মামলা ও ১টি চুরি মামলা এবং অপর আসামী কামাল হোসেন (৪০) এর বিরুদ্ধে ১টি চুরি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

তথ্যটি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ ত্রিনাথ সাহা তন্ময়।

আরও খবর