কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

চৌদ্দগ্রামে প্রবাসী সূর্য সন্তানের উদ্যোগে অনুদান বিতরণ.

কুমিল্লা চৌদ্দগ্রামে প্রবাসী সূর্য সন্তান’ সংগঠনের উদ্যোগে দুইজনের চিকিৎসা ও এক অসহায় মেয়ের বিয়ের খরচ হিসেবে নগদ পঞ্চাশ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে। গত দুইদিন উপজেলার গুণবতী, জগন্নাথ ও ঘোলপাশায় অনুদান বিতরণ করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক কুয়েত প্রবাসী ব্যবসায়ী মোঃ শহিদুর রহমান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মোঃ গিয়াস উদ্দিন, আশিকুর রহমান, মোঃ শাহ আলম, অর্থ সম্পাদক ইমাম হোসেন মাসুম, প্রচার সম্পাদক সাংবাদিক মোঃ এমদাদ উল্যাহ ও সদস্য সাইফুল ইসলাম সুজন।

এদিকে অসহায় মানুষের মাঝে সঠিকভাবে অনুদান বিতরণ করায় সকলকে অভিনন্দন জানিয়েছেন চৌদ্দগ্রাম প্রবাসী সূর্য সন্তান সংগঠনের সভাপতি সৌদি আরব প্রবাসী মোঃ জাকির হোসেন ও সাধারণ সম্পাদক ইতালি প্রবাসী আমিনুল ইসলাম।

উল্লেখ্য, প্রতিষ্ঠার পর থেকে ‘চৌদ্দগ্রাম প্রবাসী সূর্য সন্তান’ সংগঠন বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসীদের অর্থায়নে চৌদ্দগ্রাম পৌরসভাসহ উপজেলার তের ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলের অসহায় মানুষের মাঝে নগদ অর্থ, খাদ্য সামগ্রী, প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, এতিমদের মাঝে পোষাক, অসহায় নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করে আসছে। ভবিষ্যতেও মানবিক কার্যক্রম চলমান রাখতে প্রবাসীদের প্রতি অনুরোধ জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ।

আরও খবর