কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

চৌদ্দগ্রামে সাফিয়া আনা মিয়া স্মৃতি ফাউন্ডেশনের উদ্বোধন ও বন্যার্ত ১১০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ.

কুমিল্লার চৌদ্দগ্রামের কাশিনগর ইউনিয়নের রামচন্দ্রপুর সাফিয়া আনা মিয়া স্মৃতি ফাউন্ডেশনের উদ্বোধন ও বন্যার্ত ১১০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে সোমবার বিকেলে রামচন্দ্রপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আয়োজিত অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অনুষ্ঠানের সভাপতি ও রামচন্দ্রপুর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব প্রভাষক মাওলানা ছানা উল্লাহ। মাওলানা আবদুল মমিনের পরিচালনায় বক্তব্য রাখেন সাবেক মেম্বার আবদুল জলিল, হাজী একেএম শহীদুল আলম, ব্যবসায়ী মোঃ খোকন, মাস্টার আবদুল হাই, মোঃ ইলিয়াছ, ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজালাল, প্রচার সম্পাদক মোঃ নাজমুল হাসান মাসুদ, ব্যবসায়ী ফরিদ উদ্দিন ফটিক। রামচন্দ্রপুর সাফিয়া আনা মিয়া স্মৃতি ফাউন্ডেশনের উদ্দেশ্য ও কার্যক্রম তুলে ধরে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও কাশিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ আবদুল কাদের। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন তারুণ্যের শক্তি সংগঠন। এ সময় গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিপুল সংখ্যক যুবক ও বন্যার্ত অসহায় মানুষ উপস্থিত ছিলেন। 

এদিকে অসহায় মানুষের কল্যাণে রামচন্দ্রপুর সাফিয়া আনা মিয়া স্মৃতি ফাউন্ডেশনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ও সহযোগিতা করায় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি রেমিটেন্সযোদ্ধা মাস্টার মোঃ আবদুল ওয়াদুদ।

আরও খবর