কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

চৌদ্দগ্রামে সড়ক দূর্ঘটনায় ২ মোটর সাইকেল আরোহী নিহত ও আহত ১.

চৌদ্দগ্রামে সড়ক দূর্ঘটনায় ২ মোটর সাইকেল আরোহী নিহত ও আহত ১.
কুমিল্লা চৌদ্দগ্রামে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের লালবাগ এলাকায় শুক্রবার বিকেলে সড়ক দূর্ঘটনায় দুই মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। আশংকা জনক অবস্থায় অপরজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
 নিহতরা হলেন, জেলার সদর দক্ষিণ উপজেলার তারাপুস্করনী গ্রামের সহিদ মিয়ার ছেলে দেলোয়ার হোসেন (২৫), একই উপজেলার জয়নগর এলাকার বাবুল মিয়ার ছেলে মোঃ সাগর (২২)। তথ্যটি সন্ধ্যায় নিশ্চিত করেছেন মিয়া বাজার হাইওয়ে থানার ওসি শাহাদাত হোসেন।
প্রত্যক্ষদর্শীর বর্ণনা দিয়ে ওসি বলেন,  শুক্রবার বিকেলে দেলোয়ার হোসেন সহ তিন বন্ধু মোটর সাইকেল যোগে চৌদ্দগ্রামের দিকে যাচ্ছিলেন। তখন তাদের মোটর সাইকেলটি বেপরোয়া গতিতে ছিলো। এসময় মহাসড়কের লালবাগ এলাকায় পৌঁছালে আরোহীরা চলন্ত একটি কাভার্ডভ্যানের পিছনে ধাক্কা দিলে তিন আরোহী চিটকে মহাসড়কের উপরে পড়ে। ঘটনাস্থলে দেলোয়ার হোসেন মারা যায়। গুরুত্বর আহত অবস্থায় দুইজনকে স্থানীয় উদ্ধার করে কুমিল্লার মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাগরকে নামে আরও একজনকে মৃত ঘোষণা করেন। এদের অপর বন্ধু রায়হানের অবস্থায় আশংকা জনক। তার অবস্থা আশংকা জনক হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।  দেলোয়ারের মৃতদেহ তার স্বজনদের কাছে আইনী প্রক্রিয়া শেষে হস্তান্তর করা হয়েছে।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রুবেল বলেন, গুরুত্বর আহত অবস্থায় সাগর ও রায়হানকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসাধীন অবস্থায় সাগরের মৃত্যু হয়। রায়হানের অবস্থা আশংকা জনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
আরও খবর