নাগেশ্বরীতে ইসলামী আন্দোলনের নতুন কমিটি: সভাপতি হারিসুল বারী রনি, সেক্রেটারি রফিকুল ইসলাম মহানবীর জীবন আদর্শ বাস্তবায়নে শান্তি প্রতিষ্ঠা সম্ভব - মঈন খান দিনাজপুরে ২২৭ টন সরকারি সার আত্মসাতের অভিযোগে বিএডিসি’র স্টোরকিপার আটক মাদকমুক্ত ও নিরাপদ পুনট গঠনে জয়পুরহাটের কালাইয়ে গণস্বাক্ষর ও আলোচনা সভা শেরপুরে পবিত্র ঈদ-ঈ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে গাছের চারা বিতরণ ন‌ওগাঁর নিয়ামতপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদে মিলাদুন্নবী উদযাপন ‎মোংলায় কোস্টগার্ডের উদ্যোগে বৃক্ষরোপণ ‎কর্মসূচির উদ্বোধন করেছেন পরিবেশ প্রতিমন্ত্রী কটিয়াদীতে ১২রবিউল আওয়াল উপলক্ষ্যে শানে রেসালত সম্মেলন অনুষ্ঠিত শার্শায় ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ভারতে অনুষ্ঠিত আন্তর্জাতিক জলবায়ু বিষয়ক সম্মেলনের যৌথ আয়োজক মাভাবিপ্রবির অর্থনীতি বিভাগ ‎ভরা মৌসুমেও চড়া দামে ইলিশ দিনাজপুরে বর্ণাঢ্য র‌্যালী , আলোচনা সভা, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে পবিত্র ঈদ এ মিলাদুননবী(সা:) উদযাপন ঝিনাইদহে বাইপাসে বাসচাপায় স্ত্রী নিহত, সেনাসদস্য স্বামী আহত রাজবাড়ীতে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেপ্তার লাঙ্গলবাঁধ মাধ্যমিক বিদ্যালয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত নাগেশ্বরীতে পুকুরে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে আহত সাংবাদিক, ওঝার কাছে গিয়েও রক্ষা নেই *কক্সবাজারের লিংক রোডে চাঞ্চল্যকর সোলাইমান ধলু হত্যা মামলার এজাহারনামীয় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হাছনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫* ময়মনসিংহে শুরু হয়েছে ময়মনসিংহ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬। ইসলামপুরে কাবিখা প্রকল্পের মেয়াদ শেষ হলেও শেষ হয়নি কাজ, সরকারি চাল-গম লুটপাটের অভিযোগ

চৌদ্দগ্রামে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অবৈধ মালামালসহ ২জন আটক.

কুমিল্লার চৌদ্দগ্রামে যৌথ অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র, গুলি, মাদক ও নগদ অর্থসহ দুইজনকে আটক করেছে সেনাবাহিনী ও পুলিশ। আটককৃতরা হলো; উপজেলার উজিরপুর ইউনিয়নের জগমোহনপুর গ্রামের মরহুম মকবুল আহমেদের ছেলে লোকমান হোসেন(৪৩) ও মানিক মিয়ার ছেলে মোশারফ হোসেন সৈকত ওরফে বিতন(২২)। শুক্রবার বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার সেকেন্ড অফিসার সানা উল্লাহ। জানা গেছে, শুক্রবার সকালে জগমোহনপুর এলাকায় এক মাদক ব্যবসায়ী অবস্থান করছে-এমন গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে জগমোহনপুর গ্রামের একটি তিনতলা ভবনে তল্লাশি চালিয়ে মাদক ব্যবসায়ী লোকমান হোসেন ও মোশারফ হোসেন সৈকতকে আটক করে। পরে লোকমান হোসেনের বাড়ি তল্লাশী চালিয়ে একটি দেশীয় তৈরি এলজি, ৭৫০ মি.লি. সিগনেচার বিদেশি মদ, ৫ রাউন্ড রাইফেলের গুলি, ৩ রাউন্ড শটগানের কার্তুজ, ২,৭৫৯ পিস ইয়াবা, ৩ বোতল ফেনসিডিল, ১২টি মোবাইল ফোন, ১টি আইপ্যাড, ২৩টি সিম কার্ড, নগদ ৩০,৫০০ টাকা ও ৩টি শীশা ফ্লেভার প্যাকেট উদ্ধার করে যৌথবাহিনী। এদিকে মাদকের সাথে জড়িত দুইজনকে আটক করায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানান এলাকাবাসী। শুক্রবার বিকেলে চৌদ্দগ্রাম থানার সেকেন্ড অফিসার সানা উল্লাহ বলেন, ‘সেনাবাহিনী ও পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ মালামালসহ দুই সন্ত্রাসীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে। মাদক ও অবৈধ অস্ত্র বিরোধী অভিযান অব্যাহত থাকবে’।
আরও খবর