কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

চৌদ্দগ্রাম উপজেলা ও পৌরসভা জামায়াতের ২০২৫-২৬ আমীর ও সেক্রেটারী নির্বাচিত

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা ও পৌরসভা জামায়াতের রুকনদের গোপন ভোটের মাধ্যমে আমীর, নায়েবে আমীর, সেক্রেটারী ও সহকারী সেক্রেটারী নির্বাচিত হয়েছে। এ উপলক্ষে শনিবার নজমিয়া কামিল মাদরাসা মাঠে ২০২৫-২৬ সেশনের সেটাপ উপলক্ষে রুকন সমাবেশে কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমীর এডভোকেট মুহা. শাহজাহানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা, উপজেলা ও পৌরসভা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সভাপতির বক্তব্যে গোপন ভোট নির্বাচিত করার ক্ষেত্রে চরিত্র, আকিদা, আমানতদারিতা ও নেতৃত্বের প্রজ্ঞাসহ বিভিন্ন গুণাবলীর কথা রুকনদের স্মরণ করিয়ে দেয়া হয়। সমাবেশে ২৩৩ পুরুষ ও মহিলা রুকনদের প্রত্যক্ষ গোপন ভোটে উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমান, সেক্রেটারী বেলাল হোসাইন ও সহকারী সেক্রেটারী আবদুর রহিম নির্বাচিত হন। এছাড়া পৌরসভার ৫৫ পুরুষ ও মহিলা রুকনদের প্রত্যক্ষ গোপন ভোটে পৌরসভা জামায়াতের আমীর মাওলানা ইব্রাহিম, নায়েবে আমীর কাজী মোঃ এয়াছিন, সেক্রেটারী মোশারফ হোসেন ওপেল নির্বাচিত হন। নির্বাচিত উপজেলার কর্মপরিষদ সদস্যরা হলেন; মাওলানা আবু বক্কর ছিদ্দিক, আবু তৈয়ব, ইউসুফ মেম্বার, জয়নাল আবেদীন পাটোয়ারী, কাজী আবদুল কাদের, জালাল উদ্দিন টিপু, সাইয়েদ রাশীদুল হাসান জাহাঙ্গীর, ডাঃ মনজুর আহমেদ শাকি, মাস্টার কামাল উদ্দিন, মাওলানা জাফর আহমেদ, শাহাব উদ্দিন, মাওলানা হাসান মজুমদার, মাওলানা আবদুল হাকিম, আবুল হাশেম, নুরে আলম মিয়াজী, ডাঃ মফিজুর রহমান, মহসিন কবির। পৌরসভার নির্বাচিত কর্মপরিষদ সদস্যরা হলেন; মাওলানা মফিজুর রহমান, জামাল উদ্দিন, মাস্টার নাসির উদ্দিন। উল্লেখ্য, জামায়াত প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই রুকনদের গোপন ভোটের মাধ্যমে আমীর, নায়েবে আমীর, সেক্রেটারী, সহকারী সেক্রেটারী ও কর্মপরিষদ সদস্য নির্বাচিত হয়। এই নিয়ম কেন্দ্র থেকে শুরু করে ওয়ার্ড পর্যন্ত। দায়িত্ব নিয়ে কারো কোন অভিযোগ, হুমকি-ধমকি, হামলা-মামলার নজির জামায়াতের ইতিহাসে নেই।
আরও খবর