কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

চৌদ্দগ্রামে নিজ দায়িত্বে নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণ জামায়াতের নেতাকর্মীদের

তফসিল ঘোষণার পর নির্বাচনী আচরণবিধি অনুযায়ী বিলবোর্ড, ব্যানার ও ফেস্টুন অপসারণ করেছে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা জামায়াত। শুক্রবার বিকেলে উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমানের উপস্থিতিতে আলকরা ইউনিয়নে ও সেক্রেটারি মোঃ বেলাল হোসাইনের উপস্থিতিতে শুভপুর ইউনিয়নের নালঘর বাজারে এ কার্যক্রমের সূচনা করা হয়। জামায়াত নেতৃবৃন্দ জানান, জামায়াতের আমীর ডাঃ শফিকুর রহমান তফসিল ঘোষণার পর সারাদেশে লাগানো ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডসহ সকল প্রকার নির্বাচনী প্রচারণা সামগ্রী অপসারণের নির্দেশ দেন। সেই প্রেক্ষিতে আজ আমরা চৌদ্দগ্রামের সকল ইউনিয়নে ব্যানার ফেস্টুন অপসারণ শুরু করেছি। আমাদের সকল ইউনিয়নে নেতাকর্মীদেরকে নির্বাচন কমিশনের আইনের প্রতি শ্রদ্ধা রেখে অপসারণের এই নির্দেশনা দেয়া হয়েছে। নালঘর বাজারে নির্বাচনী বিলবোর্ড অপসারণকালে উপস্থিত ছিলেন শ্রীপুর ইউনিয়ন যুব বিভাগের সভাপতি ইকবাল হোসেন মজুমদার, সাংগঠনিক সম্পাদক আবু ছাঈদ ছোটন, এ কে এম ওহিদুল্লাহ মজুমদার, গোপালনগর মহিলা আলিম মাদ্রাসা প্রতিষ্ঠাতা মাস্টার জাহাঙ্গীর হোসেন, ৯নং ওয়ার্ডের সাবেক মেম্বার নাসির উদ্দিন, ব্যবসায়ী পেয়ার আহম্মেদ দুদু, ৮নং ওয়ার্ড সভাপতি ডা: মাওলানা আবু ইউসুফ, সেক্রেটারি আরিফুল ইসলাম, যুব বিভাগের সেক্রেটারি শাহীন কাদের, যুব বিভাগের নেতা আব্দুর রশিদ মজুমদার, ইউনিয়ন শ্রমিক কল্যান সভাপতি সিরাজুল ইসলাম, ৯নং ওয়ার্ড সহ সভাপতি কামাল হোসেন সর্দার, যুব বিভাগের সেক্রেটারি কাজী নূর ইসলাম রায়হানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
আরও খবর