কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

বন্ধুদের সঙ্গে সাঁতার কাটতে গিয়ে কলেজ ছাত্র নিখোঁজ

কুমিল্লার নাঙ্গলকোটে ডাকাতিয়া নদীতে নিখোঁজ কলেজছাত্র শিহাবের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (৩০ মে) সকাল সাড়ে ৭টার দিকে ডুবুরিদল নদীর কচুরিপানার নিচ থেকে মরদেহটি উদ্ধার করে। নাঙ্গলকোট থানার ওসি আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত শিহাব হোসেন উপজেলার রায়কোট দক্ষিণ ইউনিয়নের নারান্দিয়া গ্রামের জহিরুল ইসলাম শিপনের ছেলে। তিনি চট্টগ্রাম নৌবাহিনী কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। স্থানীয় সূত্র জানায়, শুক্রবার দুপুরে বন্ধুদের সঙ্গে ডাকাতিয়া নদীর পাড়ে ঘুরতে যান তিনি। এ সময় সাঁতরে নদী পার হওয়ার সময় প্রবল স্রোতে তলিয়ে যান তিনি। সঙ্গে থাকা বন্ধুরা তাকে উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হন। খবর পেয়ে চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক উদ্ধারকাজ শুরু করে। শিহাবের কোনো সন্ধান না পাওয়ায় চাঁদপুর থেকে বিশেষ ডুবুরিদলকে ডাকা হয়। ডুবুরিদল শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ব্যাপক তল্লাশি চালিয়েও তার সন্ধান পায়নি। পরে রাতের জন্য উদ্ধার অভিযান স্থগিত রাখা হয়। শনিবার সকালে পুনরায় উদ্ধার অভিযান শুরু হলে সকাল সাড়ে ৭টার দিকে নদীর কচুরিপানার নিচ থেকে তার লাশ উদ্ধার করা হয়। ওসি আরিফুর রহমান বলেন, ফায়ার সার্ভিস ও ডুবুরিদলের যৌথ উদ্ধার অভিযানে সকালে মরদেহ উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে পুলিশ শুরু থেকেই ঘটনাস্থলে ছিল। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরও খবর