কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

চৌদ্দগ্রামের সুফিয়ান রায়হান এনসিপির কেন্দ্রীয় সহ-সভাপতি

আসাদুর রহমান। নতুন এই দায়িত্ব পাওয়ার খবর প্রকাশের পর চৌদ্দগ্রামসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস দেখা যায়। গত এক বছরেরও বেশি সময় ধরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও জাতীয় যুবশক্তির বিভিন্ন সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করে তিনি কেন্দ্র ও তৃণমূল—উভয় পর্যায়েই পরিচিতি অর্জন করেছেন। রাজনৈতিক ও সাংগঠনিক জীবনে সুফিয়ান রায়হান বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি এনসিপির কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের গণভোটের অ্যাম্বাসেডর ছিলেন। এছাড়া কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রচার উপকমিটির সদস্য, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় মিডিয়া উপকমিটির প্রধান, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব, ঢাকা মহানগর দক্ষিণের অন্যতম সমন্বয়কারী এবং সর্বশেষ জাতীয় যুবশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। দলীয় সূত্রে জানা যায়, সাংগঠনিক দক্ষতা, ধারাবাহিক মাঠপর্যায়ের কাজ এবং দায়িত্বশীল ভূমিকার মূল্যায়ন হিসেবে তাকে কেন্দ্রীয় সহ-সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। তার সহকর্মীদের ভাষ্য, রাজনৈতিক জীবনে নানা প্রতিকূলতা মোকাবিলা করেও তিনি সাংগঠনিক কার্যক্রম থেকে সরে যাননি। বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানে সক্রিয় অংশগ্রহণ এবং পরবর্তী সময়ে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে নিয়মিত ভূমিকার মাধ্যমে তিনি দলের নেতাকর্মীদের আস্থা অর্জন করেন। নেতাকর্মীদের মতে, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সহ-সভাপতি হিসেবে সুফিয়ান রায়হানের এই দায়িত্বপ্রাপ্তি তার দীর্ঘদিনের সাংগঠনিক পরিশ্রম, নিষ্ঠা ও রাজনৈতিক সক্রিয়তারই স্বীকৃতি। তারা আশা করছেন, নতুন দায়িত্বে তিনি সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
আরও খবর