চিলমারীতে "বিশ্ব শিক্ষক দিবস" পালিত ফুলের বদলে গাছের চারা দিয়ে এমপিকে সাংবাদিকদের শুভেচ্ছা শিক্ষক দিবসে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এণ্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের আবেগঘন বার্তা অভয়নগরে ৪২০ টন সরকারি সার গায়েব: ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা শিক্ষার্থীকে মাদকে জড়ানোর অভিযোগ এমপিওভুক্ত শিক্ষকরা তবুও অবহেলিত শ্যামনগরে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত বিশ্ব শিক্ষক দিবসে নাঙ্গলকোটে র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরে নজরুল বর্ষ উপলক্ষে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শরীয়তপুরে মুদি দোকানে ২০ লাখ টাকা লুটের অভিযোগ নোয়াখালীতে দুই হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা রঞ্জুর বাড়িতে ভিপি অমর কৃষ্ণ দাস: স্বজনদের সঙ্গে সাক্ষাৎ ও গভীর সমবেদনা সৌদিতে থেকেও মিছিলের মামলায় আসামি ইলিয়াস চৌদ্দগ্রামে মাইক্রোবাসে মাদকের চালান: ৮৯ কেজি গাঁজা, ৬০ বোতল মদ জব্দ নিয়ামতপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত পীরগাছায় শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করলেন ইউপি সদস্য পদপ্রার্থী জুয়েল রানা সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে পীরগাছায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন শিক্ষক ও শিক্ষায় প্রয়োজন সর্বোচ্চ বিনিয়োগ বাঘায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

সরকারি প্রণোদনায় চৌদ্দগ্রামে ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ চালু

প্রত্যন্ত গ্রামঞ্চলের প্রান্তিক কৃষকদের কৃষিপণ্য সংরক্ষণ ও নায্যমূল্য পাওয়ার সুবিধার্থে চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর ইউনিয়নের হিলালনগর গ্রামে সরকারি ভাবে ২০২৫-২৬ অর্থ বছরে প্রণোদনা কর্মসূচির আওতায় (হাইব্রিড সোলার অপারেটেড) ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ এর শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আনুষ্ঠানিক ভাবে এর উদ্বোধন করেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহাদাৎ হোসেন। চৌদ্দগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তা জোবায়ের আহমেদের সভাপতিত্বে এ সময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমীর মোঃ মাহফুজুর রহমান, চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সেক্রেটারী ইঞ্জিনিয়ার মোঃ শাহআলম রাজু, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আবদুল্লাহ আল-মামুন সাগর, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মীর হোসেন, কাশিনগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন, উপজেলা কৃষক দলের সভাপতি মোঃ শাহ আলম, কাশিনগর বাজার পরিচালনা কমিটির সেক্রেটারি মোহাম্মদ মিজানুর রহমান, কাশিনগর ইউনিয়ন জামায়াত নেতা ইয়াকুব আলী, ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক সোলায়মান কবির, চৌদ্দগ্রাম উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হামিদুর রসূল নয়ন, উপ-সহকারি কৃষি সম্প্রসারণ কর্মকর্তা প্রদীপ কুমার, উপ সহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান ও আবু কাওসার। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহাদাৎ হোসেন বলেন, যারা প্রান্তিক পর্যায়ের কৃষক রয়েছে তাদের কৃষিজাত পণ্যের নায্যমূল্য পাওয়ার সুবিধার্থে সরকারি এই কোল্ড স্টোরেজ স্থাপনের উদ্যোগ নিয়েছে। মহাসড়ক থেকে যোগাযোগ ব্যবস্থার দূরবর্তী হওয়ায় আমরা এই প্রত্যন্ত গ্রামঞ্চল হিলালনগরে এ মিনি কোল্ড স্টোরেজটি স্থাপনের জন্য নির্ধারণ করেছি। যেন এখানকার সকল কৃষকরা এটির সুবিধা নিতে পারে। আজ থেকে কোল্ড স্টোরেজটি আপনাদের সম্পদ, আপনারাই এর যাবতীয় রক্ষণাবেক্ষণ করবেন। এটি যত্ন সহকারে তা দেখভাল করার দায়িত্ব আপনাদের সকলের। এটির সঠিক ব্যবহার করা গেলে এ অঞ্চলের কৃষকরাসহ সাধারণ লোকজন অধিক সুফল ভোগ করতে পারবে। আর এটির সুবিধা নিয়ে কৃষকরা যেন জাতীয় অর্থনীতিতে ভূমিকা রাখতে পারে সেই প্রত্যাশাই করি।
আরও খবর