কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

চিলমারীতে আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে অষ্টমীর স্নান

চিলমারীঃ আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে অষ্টমীর স্নান
 হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের তীরে, অনুষ্ঠিত হতে যাচ্ছে অষ্টমীর স্নান। আগামীকাল মঙ্গলবার (১৬ এপ্রিল) শুরু হতে যাচ্ছে ৩দিন ব্যাপী, হিন্দু সম্প্রদায়ের অষ্টমী স্নান মেলা। এ মেলা উপলক্ষে দু‘দিন আগ থেকে ব্রহ্মপুত্র নদের বালুর উপর তৈরী করা হয়েছে বিভিন্ন দোকান পাঠ, স্টল, বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা ও টয়লেট। ভোরে ""হে ব্রহ্মপুত্র মহাভাগ শান্তুর্ণ কুলনন্দর্ন অমুঘা গর্ভ সম্ভুতো পাপষ লৌহিত্য মে হরো"" অর্থ্যাৎ ‘হে ব্রহ্মপুত্র মহাভাগত মোর পাপ মোচন করো’ মন্ত্র পড়তে পড়তে পূণ্যার্থীরা স্নান কার্য্যক্রম সম্পাদন করবে। প্রতি বছর শুক্ল পক্ষের অষ্টমী তিথিতে, চিলমারীতে ব্রহ্মপুত্র নদের তীরে তিনদিন ব্যাপী হিন্দু ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী অষ্টমী স্নান অনুষ্ঠিত হয়। ব্রহ্মপুত্র স্নান উপলক্ষ্যে গত তিন দিন পূর্ব থেকেই চিলমারীতে শুরু হয়েছে সাজ সাজ রব। দুর দুরান্ত থেকে ক্ষুদে ব্যবসায়ীরা ও চলে এসেছে চিলমারীতে তাদের বিভিন্ন রকমের জিনিস বিক্রি করতে। জানাগেছে উপজেলার চিলমারী নদী বন্দরের রমনা ঘাট থেকে শুরু হয়ে দক্ষিণে জোড়গাছ বাজার পর্যন্ত প্রায় ৩কিলোমিটার এলাকা জুড়ে, বালুর উপর তৈরী হয়েছে হরেক রকম পণ্যের ষ্টল। আসা শুরু করেছে বাইস কোপ, সার্কাসসহ নানান ধরণের খেলনার দোকান। নদের উপকুল ধরে বসেছে বিভিন্ন রকমের দোকান পাট। মাটির তৈরী হাড়ি-পাতিল, থালা, বদনাসহ নিত্য প্রয়োজনীয় পারিবারিক জিনিসপত্র তো আছেই। তার পাশাপাশি উঠেছে মাটির তৈরী বিভিন্ন দেব-দেবীর মুর্তি, পুতুল, বাঘ, আম, নৌকা আর অনেক কিছু। এ মেলায় মৃৎ শিল্প প্রাধান্য পেয়েছে দু’টি কারণে- প্রথমত, ধর্মীয় মতে মাটির দ্রব্যাদি ব্যবহার করতে হবে বলে, দ্বিতীয়ত, দুর-দুরান্ত থেকে যারা আসেন তারা হাড়ি পাতিল বহন করে আনা পছন্দ করেন না। এসব কারণে হিন্দু পুন্যার্থীরা যে দু‘তিন দিন ধর্মীয় কারণে চিলমারীতে অবস্থান করবেন, তারা অল্প পয়সায় মাটির বাসন কোসন কিনে তাদের প্রয়োজন মিটানোর পর ওগুলো ফেলে রেখেই চলে যান। রণপাগলী সার্বজনীন পূজা মন্দিরের পুরহিত বুদ্ধদেব চক্রবর্তী জানান, কাল ভোর রাত ৪টা থেকে স্নান কাজ শুরু হবে। তবে মূল স্নান হবে ভোর ৪টা থেকে বিকেল ৪টা ৫৬ মিনিট পর্যন্ত। এ বারের স্নান চলবে সারাদিনব্যাপী। বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ, চিলমারী উপজেলা শাখার সভাপতি শচিন্দ্র নাথ বর্মন জানান, প্রতি বছরের ন্যায় এবার ও বাংলাদেশের বিভিন্ন জেলা-উপজেলা ছাড়াও পার্শ্ববর্তী দেশ ভারত, চীন, ভুটানসহ অন্যান্য দেশের সনাতন ধর্মাবলম্বী পূণ্যার্থীগণ অষ্টমী স্নান মেলায় আসবেন। এবারও প্রায় ৫ লক্ষাধিক পূন্যার্থীর সমাগম হবে চিলমারী বন্দরের অষ্টমী স্নান মেলায়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিনহাজুল ইসলাম জানান, সরকারীভাবে অষ্টমী স্নান মেলা স্থলে অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন, বিশুদ্ধ পানীয় জলের জন্য নলকুপ স্থাপন, মহিলাদের কাপড় বদলানোর জন্য সরকারী, বেসরকারী ও এনজিওদের সহায়তায় ২শতাধিক তাবু থাকবে বলে জানান তিনি। তবে নিরাপত্তার জন্য বাংলাদেশ পুলিশ, র‌্যাব, আনসার ও ভিডিপির পর্যাপ্ত সদস্য মোতায়েন থাকবে। এছাড়াও ঝুঁকিপূর্ণ স্থান গুলোতে পুলিশী পাহারার ব্যবস্থা করা হয়েছে। কাল বিকেলে জোড়গাছ বাজার, পরদিন কাঁচকোল বাজার, বালাবাড়ীহাট, রাণীগঞ্জ বাজার ও ফকিরেরহাটসহ আর অনেক বাজারে মেলা বসতে পারে বলে জানান তিনি।
আরও খবর







চিলমারীতে "বিশ্ব শিক্ষক দিবস" পালিত

৪৬ দিন ৪ ঘন্টা ৪২ মিনিট আগে