কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

চিলমারীতে একমাত্র "জিপিএ-৫ প্রাপ্ত সুপ্তিকে" ব্রহ্মপুত্রের বিশেষ সংবর্ধনা

কুড়িগ্রামের চিলমারীতে উপজেলায় এইচএসসি পরীক্ষা- ২০২৬ সালের একমাত্র জিপিএ-৫ অর্জনকারী মেধাবী শিক্ষার্থী "আমিনা ইসলাম সুপ্তিকে" বিশেষ সংবর্ধনা ও পিজ্জা ট্রিট দিয়েছেন, স্থানীয় জনপ্রিয় ফুড আউটলেট ব্রহ্মপুত্র রেস্টুরেন্ট। সুপ্তির এই ঐতিহাসিক সাফল্যকে উদযাপন করতে এবং তার মনোবল আরও বাড়িয়ে দিতে রেস্টুরেন্টের পক্ষ থেকে এই ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে।

​রবিবার (১লা নভেম্বর) সন্ধ্যায় ব্রহ্মপুত্র রেস্টুরেন্টের অফিসে  আনন্দঘন পরিবেশে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মাহফুজার রহমান মঞ্জু ও জেনারেল ম্যানেজার এস এম রাফি কৃতী শিক্ষার্থী সুপ্তির হাতে সম্মাননা স্মারক তুলে দেন। 

এ সময় উপস্থিত ছিলেন সুপ্তির পরিবারের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। সংবর্ধনা অনুষ্ঠানে জেনারেল ম্যানেজার এস এম রাফি বলেন, ​"আমাদের চিলমারী উপজেলায় এবারের এইচএসসি পরীক্ষায় একমাত্র জিপিএ-৫ অর্জন করে আমিনা ইসলাম সুপ্তি এক অনন্য নজির স্থাপন করেছে। প্রতিকূলতার মাঝেও তার এই কঠোর পরিশ্রম ও অদম্য মেধা পুরো উপজেলার মুখ উজ্জ্বল করেছে। ব্রহ্মপুত্র রেস্টুরেন্ট সবসময় এলাকার মেধাবী ও গুণীজনদের পাশে থাকতে গর্ববোধ করে। আজকের এই ক্ষুদ্র আয়োজনটি শুধু একটি সংবর্ধনা নয়, বরং আগামী দিনে তার চলার পথকে আরও অনুপ্রেরণাদায়ী করার একটি ছোট্ট প্রয়াস মাত্র।"

​প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মাহফুজার রহমান মঞ্জু বলেন, ​"আমাদের এলাকার একমাত্র জিপিএ-৫ অর্জনকারী আমিনা ইসলাম সুপ্তি শুধু তার নিজের বা পরিবারের নয়, পুরো চিলমারী উপজেলার গর্ব। তার এই ঐতিহাসিক সাফল্য আমাদের অত্যন্ত আনন্দিত করেছে। এলাকার একজন মেধাবী শিক্ষার্থী হিসেবে তার এই অর্জনকে সেলিব্রেট করতে এবং তাকে ভবিষ্যৎ পড়াশোনায় আরও উৎসাহিত করতেই আমাদের এই ছোট্ট আয়োজন 'স্পেশাল পিজ্জা ট্রিট'। আমরা তার সর্বাঙ্গীন সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। "সংবর্ধনা ও ট্রিট গ্রহণ করার পর অনুভূতি প্রকাশ করে আমিনা ইসলাম সুপ্তি বলেন, "আমার এই সাফল্যে ব্রহ্মপুত্র রেস্টুরেন্ট কর্তৃপক্ষ আমাকে যে ভাবে সম্মানিত করেছেন। এবং তাদের স্পেশাল পিজ্জার ট্রিট দিয়ে, আমার আনন্দকে দ্বিগুণ করে দিয়েছেন। তাতে আমি সত্যিই অনেক কৃতজ্ঞ ও আনন্দিত। এমন সম্মাননা ভবিষ্যতে আমাকে আরও কঠোর পরিশ্রম করতে এবং আরও ভালো ফলাফল অর্জনে অনেক অনুপ্রেরণা জোগাবে বলে জানা তিনি। সবার কাছে দোয়া চাই, যেন আগামীতেও দেশের ও দশের জন্য ভালো কিছু করতে পারি।"

সুপ্তি উপজেলার "গোলাম হাবিব মহিলা ডিগ্রি কলেজ" থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশ গ্রহন করেন। সুপ্তি উপজেলার রমনা মডেল ইউনিয়নের বিশিষ্ট ব্যবসায়ী জোবাইদুল ইসলাম সুইটের মেয়ে বলে জানা যায়।

আরও খবর







চিলমারীতে "বিশ্ব শিক্ষক দিবস" পালিত

৪৬ দিন ৩ ঘন্টা ৫০ মিনিট আগে