কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

চিলমারীতে পানিতে পড়ে শিশুর মৃত্যু

চিলমারীঃ পানিতে পড়ে শিশুর মৃত্যু

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে পানিতে পড়ে মোঃ ইয়ামিন মিয়া নামের (২) এক শিশুর মৃত্যু হয়েছে। আজ রবিরার (২০শে অক্টোবর) বিকেল ৪.৩০ মিনিটে উপজেলার, রাণীগঞ্জ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের পাটওয়ারী গ্রাম এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত ইয়ামিন মিয়া পাটওয়ারী  এলাকার ইয়াকুব আলীর ছেলে। ২ ভাই বোনের মধ্যে ইয়ামিন মিয়া সবার আদরের ছোট ভাই ছিলেন। জানা গেছে, আজকে বিকেলে তার বাবা ও তার বড় জেঠার (বড় আব্বা) সাথে, বাড়ির পাশের জমিতে ছাগল কে ঘাস খাওয়ানো জন্য যায়। নিহত ইয়ামিন ও তার বাবা ও জেঠার খোঁজে পুকুরের পাশ দিয়ে চলে যায়। পরে তাকে সব জায়গায় খুঁজে না পেয়ে পুকুরের দিকে গেলে, তার লাশ পুকুরের পানিতে ভাসতে দেখা যায়। পরে পানি থেকে তুলে প্রাথমিক চিকিৎসার পরে, উলিপুর সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্টার তাকে মৃত্যু বলে ঘোষণা করেন। পরে এশার নামাজের পরে তাকে পারিবারিক কবর স্থানে দাফন করা হবে বলে জানা যায়। এ ব্যাপারে রাণীগঞ্জ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সাবেক সদস্য মোঃ লিয়াকত আলী জানান, শিশুটির মৃত্যুর খবর পেয়েছি, মৃত্যুর খবর শুনে খুবই কষ্ট পেয়েছি, কেননা মৃত্যু ইয়ামিন সম্পর্কে আমার নাতি হয়। তিনি মৃত্যু ইয়ামিনের জন্য দেশবাসীর সবার নিকট দোয়া চেয়েছেন।

আরও খবর







চিলমারীতে "বিশ্ব শিক্ষক দিবস" পালিত

৪৬ দিন ৫ ঘন্টা ৫ মিনিট আগে