কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

চিলমারীতে আবার ও শুরু হল রমনা লোকাল ট্রেন

চিলমারীঃ আবার ও শুরু হল রমনা লোকাল ট্রেন

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ  কুড়িগ্রামের চিলমারীতে দীর্ঘ সাড়ে চার বছর পর আবারও আসল রমনা মেইল। এটি চিলমারী অঞ্চলের মানুষের মাঝে সবচেয়ে জনপ্রিয় একটি ট্রেন, রমনা লোকাল ট্রেন। করোনা প্রাদূর্ভাবের কারনে গত ২০২০ সাল হতে দীর্ঘ সাড়ে চার বছর বন্ধ থাকা রমনা ট্রেনটি আবারো চালু হওয়ায়, চিলমারী তথা কুড়িগ্রামবাসীর মনে আনন্দের জোয়ার বইছে। আজ সোমবার (২১ অক্টোবর) দুপুরে পার্বতীপুর থেকে ছেড়ে আসা রমনা মেইল ট্রেনটি, কুড়িগ্রাম রেলওয়ে স্টেশনে পৌছিলে জানান স্টেশন মাস্টার মোঃ বাবলু মিয়া। জানাযায় গত করোনাকালীন সময় ২০২০ সালের ১ লা মার্চ, কুড়িগ্রাম থেকে রমনা মেইল ট্রেনটি স্টেশন থেকে ছেড়ে গেলে আর ফিরে আসে নাই। ইঞ্জিন স্বল্পতা, জনবল কম ও করোনাকালীন সময়ে মানুষের মাঝে করোনা প্রাদূর্ভাব ছড়ানোসহ নানা কারনে সারা দেশে ট্রেন বন্ধ হওয়ার সময়, রমনা মেইল ট্রেনটি বন্ধ হয়ে যায়। আজ প্রায় সাড়ে চার বছর পর পার্বতীপুর থেকে ছেড়ে আসা রমনা মেইল ট্রেনটি, কুড়িগ্রামের চিলমারী রমনা স্টেশনে পৌছে দুপুর ১.২৫ মিনিটি। ট্রেনটি পৌছার সাথে সাথে স্থানীয়দের মাঝে আনন্দের জোয়ার বইছে। পরে ১.৪০ মিনিটে চিলমারীর রমনা স্টেশন থেকে পার্বতীপুরের উদ্দেশ্যে রওনা হয়। ট্রেনের যাত্রী মোঃ আব্দুল বাতেন, রেজাউল করিম বলেন, দীর্ঘ সাড়ে ৪ বছর পর বন্ধ হওয়া রমনা মেইলটি চালু হওয়ায় আমাদের খুবই উপকার হয়েছে। ব্যবসা-বানিজ্য ও যাতায়াতের জন্য আমাদের আর কষ্ট করতে হবে না। স্থানীয় বাসিন্দা মোঃ নুর ইসলাম বলেন, রমনা ট্রেনটি ছিল আমাদের যাতায়াতের একমাত্র ভরসা। ট্রেনটি বন্ধ থাকায় আমরা যাতায়াত নিয়ে অনেক ভোগান্তিতে ছিলাম। আজ ট্রেনটি চালু হওয়ায় আমাদের খুব উপকার হয়েছে। কুড়িগ্রাম রেলওয়ে স্টেশন মাস্টার মোঃ বাবলু মিয়া বলেন, দুপুরে রমনা ট্রেনটি পার্বতীপুর থেকে চিলমারী রমনা স্টেশনে আসে। ট্রেনটি দেখতে শতশত উৎসুক জনতা ভীড় করেন। কোন প্রকার সমস্যা ছাড়া ট্রেনটি আবার পার্বতীপুরের উদ্দেশ্য চলে যায়। লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক আব্দুস সালাম বলেন, আজ হতে রমনা মেইল ট্রেনটি কুড়িগ্রাম রমনা-পার্বতীপুর রুটে চলাচল শুরু হলো। এখনো রাস্তা সংস্কারে কাজ চলছে। এছাড়া রমনায় নতুন স্টেশন বিল্ডিং, শেড, থাকার রুমসহ বিভিন্ন অবকাঠামো নির্মাণের জন্য প্রস্তাবনা পাঠানো হয়েছে। আশা করছি খুব শীঘ্রই বরাদ্দ পাওয়া যাবে বলে জানান তিনি। 

আরও খবর







চিলমারীতে "বিশ্ব শিক্ষক দিবস" পালিত

৪৬ দিন ৫ ঘন্টা ৫ মিনিট আগে