কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

চিলমারীতে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

চিলমারীঃ কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ ফেব্রুয়ারী) বিকাল ৪টার দিকে  উপজেলার থানাহাট ইউনিয়নের, পুটিমারী কাজল ডাঙ্গা (উচাভিটা) এলাকায়, আলহাজ্ব আহম্মেদ আলী (বীরমুক্তিযোদ্ধা) সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চিলমারীর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, নুর আলম অতিরিক্ত কৃষি কর্মকরর্তা চিলমারী, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, রাজু আহম্মেদ কৃষি সম্প্রসারণ কর্মকর্তা চিলমারী, শাহাদৎ হোসেন উপসহকারী কৃষি কর্মকর্তা, মাঈদুল ইসলাম উপসহকারী কৃষি কর্মকর্তা। আরও উপস্থিত ছিলেন, সাইফুল রহমান(আইসিটি শিক্ষক), আব্দুর রহমান (বিএসসি), বারী বেগুন-১২ প্রদর্শনী কৃষক আলমগীর হোসেন (বাচ্চু)সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত সকলে বারী বেগুন-১২ এর প্রদর্শনী প্রজেক্ট দেখেন। এ সময় বক্তারা বলেন, এই জাতের বেগুন চাষে, সময় অনেক কম লাগে, অর্থও অনেক কম খরচ হয় এবং ফলন অনেক বেশি পাওয়া যায় বলে জানান তারা। এ সময় উপস্থিত কৃষকরা বলেন, আগামীতে যদি কৃষি অফিস থেকে সকল বিষয়ে সহায়তা পাওয়া যায়। তাহলে আমরা এই বেগুনের আবাদ আরও বেশি করে করব বলে জানান স্থানীয় কৃষকরা। 

আরও খবর







চিলমারীতে "বিশ্ব শিক্ষক দিবস" পালিত

৪৬ দিন ৫ ঘন্টা ৫ মিনিট আগে