কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

চিলমারীতে পানিতে পড়ে যুবকের মৃত্যু

চিলমারীতে পানিতে পড়ে যুবকের মৃত্যু

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে পুকুরের পানিতে পড়ে আবু আইয়ুব (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি এক সন্তানের জনক ছিল। যুবকটি মৃগি রোগে আক্রান্ত বলে জানা যায়। তবে তার কোন সমস্যা ছিল না, সুস্থ্য-সবল ছিলেন বলে জানান তার পরিবারের লোকজন। বৃহস্পতিবার (১৯ শে জুন) দুপুর আনুমানিক ৩ ঘটিকার সময় উপজেলার থানাহাট ইউনিয়নের, বজরা তবকপুর (চৌধুরী পাড়া) এলাকার পাশের আফসার আলীর পুত্র বলে জানা যায়। এলাকাবাসী জানান, উপজেলার বজরা তবকপুর (চৌধুরী পাড়া) পাশের এলাকার আফসার আলীর পুত্র আবু আইয়ুব (২৫)। তিনি আগে থেকে মৃগি রোগে আক্রান্ত ছিলেন। কিন্তু তারপরে ও সুস্থ্য-সবল ব্যক্তি হিসাবে জীবন যাপন করতেন, তার কোন সমস্যা ছিল না।  বৃহস্পতিবার দুপুরে আইয়ুব আলী তার মাসহ বাড়ির পাশে পুকুর পাড়ে বসে ছিলেন। হঠাৎ মৃগি রোগের ঝাকুনি শুরু হলে অজ্ঞান হয়ে পুকুরের পানিতে পড়ে যায় সে। এ সময় তার মা হাত ধরেও তাকে আটকাতে পারেনি, পরে তার চিৎকারে এলাকাবাসী ছুটে আসেন। পরে সবাই এসে গভীর পানির তল থেকে আইয়ুবকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তবে চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম বলেন, মৃত্যুর বিষয়টি আমি জানতে পেরেছি বলে জানান তিনি।

আরও খবর







চিলমারীতে "বিশ্ব শিক্ষক দিবস" পালিত

৪৬ দিন ৫ ঘন্টা ৮ মিনিট আগে