কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

চিলমারীতে "মেধাবী ছাত্র জোবায়ের আমিনের খুনিদের" অবিলম্বে গ্রেফতারের দাবীতে মানববন্ধন

চিলমারীতে "মেধাবী ছাত্র জোবায়ের আমিনের খুনিদের" অবিলম্বে গ্রেফতারের দাবীতে মানববন্ধন

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে ছেলে হত্যার এক বছর অতিবাহিত হলেও নেই তদন্তের কোন অগ্রগতি। জানা যায়নি সেই ভয়াল রাতের ঘটনা। সেদিন কি ঘটেছিল জোবায়ের আমিনের সাথে, সেই রাতে জোবায়ের সাথে ছিল তার দুই সহপাঠী, রাতে ঘুরতে বের হয়েছিল কিন্তু আর বাড়িতে ফেরা হয়নি তার। চিলমারীতে ব্যানার হাতে নিয়ে মানববন্ধনে দাঁড়িয়ে আহাজারি করেন নিহতের অসহায় পিতা, ভাই, ও তার এলাকাবাসীরা। মঙ্গলবার (২৯শে জুলাই) সকাল ১১ঘটিকায় উপজেলা পরিষদের গেটের সামনে রাস্তায়, শতাধিক নারী-পুরুষের উপস্থিতিতে ঘণ্টাব্যাপী রাস্তায় দাড়িয়ে মানববন্ধন করেন। এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, নিহত জোবায়ের আমিনের বাবা আঃ জলিল (বিডিআর), বড় ভাই জিয়াউর রহমান জিয়া, চিলমারী উপজেলা সাবেক যুবদলের আহবায়ক কমিটির সদস্য সচিব আবু সাঈদ হোসেন পাখি, চিলমারী উপজেলা সাবেক যুবদলের সাংগঠনিক সম্পাদক তাইবুর রহমান, যুবনেতা আশরাফুল আলম বকুলসহ আরও অনেকে বক্তব্য রাখেন। মানববন্ধনে বক্তারা বলেন, হত্যা মামলার এক বছর অতিবাহিত হলেও এখনো কোন আসামিকে গ্রেপ্তার হয়নি। এর আগে আমরা আসামীকে দ্রুত গ্রেফতারের দাবীতে মানববন্ধন করে ৭ দিনের সময় দিয়ে ছিলাম। কিন্তু ৭ দিনে কোন অগ্রগতি না হওয়ায়, আমরা আবারও  আগামী ২৪ ঘন্টা সময় দিলাম। এই ২৪ ঘন্টার মধ্যে আসামিদের দ্রুত গ্রেপ্তার করা না হলে আন্দোলন আরও কঠোর করা হবে বলে হুঁশিয়ারি দেন বক্তারা। এছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীর উপর আস্থা হারিয়ে ফেলার উপক্রম হয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয়রা। সংশ্লিষ্ট সূত্র জানান, বর্তমানে মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) রংপুরের তদন্তের রয়েছে বলে জানা যায়। গত বছরের ১৯শে জুলাই, ব্রহ্মপুত্র নদে পরে নিখোঁজ হওয়ার। এক দিন পর "কলেজ ছাত্র জোবায়ের আমিনের" লাশ ভেসে ওঠে ব্রহ্মপুত্র নদে। বিকৃত লাশ উদ্ধারের পর পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা করা হয়েছে। এরপর ঐ বছরের ২১শে  জুলাই চিলমারী মডেল থানায়, সাইনান স্বচ্ছ (২১) ও ইউসুফ আহম্মেদ জায়েদের (২১) নামে এবং আরও ছয়-সাত জনের নামে অজ্ঞাত আসামি করে মামলা নথিভুক্ত করা হয়েছে বলে জানা যায়।

আরও খবর







চিলমারীতে "বিশ্ব শিক্ষক দিবস" পালিত

৪৬ দিন ৫ ঘন্টা ৯ মিনিট আগে