কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

চিলমারীতে জুয়ার আসর থেকে ইউনিয়ন জামায়াতের সভাপতিসহ গ্রেপ্তার ১৪

চিলমারীতে জুয়ার আসর থেকে ইউনিয়ন জামায়াতের সভাপতিসহ গ্রেপ্তার ১৪

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ  কুড়িগ্রামের চিলমারীতে নয়ারহাট ইউনিয়নে বিশেষ অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে এক ইউপি সদস্য ও জামায়াতের ইউনিয়ন সভাপতি সানোয়ার হোসেন সহ ১৪ জনকে গ্রেপ্তার করেছে ঢুষমারা থানার পুলিশ। রবিবার (৩ আগষ্ট) শনিবার রাতে এ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তারকে করা হয়েছে। এসব তথ্য নিশ্চিত করেছেন, ঢুষমারা থানার ওসি মতিয়ার রহমান। গ্রেপ্তাররা হলেন, নয়ারহাট ইউনিয়নের জামায়াতের সভাপতি ও ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সানোয়ার হোসেন (২৮),  আবু বকর (৫২), কোরবান আলী (৪৬), আঃ মালেক (৪০), কাবেল (৪০), শওকত (৪০), আলমগীর (৪০), মহিলার (৪৫), মোনছের আলী (৩৫), জাবেদ আলী (৪০), তারা মিয়া (৩৭), আবু বকর (৪০), মাইনুল (২৭), ও সুমন (২৬)। সকলেই ঢুষমারা থানার বাসিন্দা বলে জানা যায়। পুলিশ জানায়, গতরাতে নয়ারহাট ইউনিয়নের দক্ষিন খাউরিয়া এলাকার আবু বক্করের বাড়িতে একটি ঘরে জুয়া খেলা চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল অভিযান চালিয়ে ১৪ জনকে গ্রেপ্তার করেন। এ সময় জুয়া খেলার বিভিন্ন সরঞ্জামাদিসহ নগদ ৩৯ হাজার ৯২০ টাকা উদ্ধার করেন। ঢুষমারা থানার ওসি মতিয়ার রহমান বলেন, গ্রেপ্তারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। এ ছাড়াও পুলিশ সুপার স্যারের নির্দেশনায় মাদক, জুয়াসহ বিভিন্ন অপরাধ বিরোধী অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে বলে জানান। চিলমারী উপজেলা জামায়াতের সেক্রেটারি ফজলুল হক মিঠুন বলেন, কেউ খারাপ কিছু করলে আমরা নতুন মানুষ সেট করব বলে জানা তিনি।

আরও খবর







চিলমারীতে "বিশ্ব শিক্ষক দিবস" পালিত

৪৬ দিন ৫ ঘন্টা ১৬ মিনিট আগে