চিলমারীতে "ভ্রাম্যমাণ আদালতের সিলগালা করা ৯লাখ ঘনফুট বালু" রাতের আঁধারে উধাও হয়েছে ‎পশ্চিম সুন্দরবনে বন অপরাধের লাগাম টানতে হিমশিম বন বিভাগ: দুই মাসে ৮৯ মামলা ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার সোনাইমুড়ীতে আমেরিকার স্বপ্ন দেখিয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রায়পুরে ডাকাতিয়ার খালে ডুবে শিশুর মৃত্যু এমপির প্রতিশ্রুতি ভাইরাল হলেও কাজ হয়নি আশ্রয়ণের রাস্তা ও ড্রেনের ঝিনাইগাতীতে ৩টি জবাই করা ঘোড়ার মাংস জব্দ, পালিয়েছে কারবারিরা চিলমারীতে "নদী-বন্দরের পোর্ট অফিসার" সোশ্যাল মিডিয়ায় বিতর্কের পর হঠাৎ করে নিখোঁজ চৌদ্দগ্রামে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন সাবেক এমপি গোলাম পরওয়ার গলাচিপা প্রেসক্লাবের সভাপতি শংকর লাল দাশ, সাধারণ সম্পাদক সাকিব হাসান কচাকাটায় ১৭০ পিস ইয়াবাসহ দুই শীর্ষ মাদক কারবারি গ্রেফতার, মোটরসাইকেল জব্দ বরিশালে ধর্মীয় ভাবগাম্ভীর্যে রাধাকৃষ্ণের ঝুলন যাত্রা উৎসব মাগুরার শ্রীপুরে লেদ ও ওয়েল্ডিং কারখানায় চু রি, নগদ অর্থ ও মালামাল লুট টাঙ্গাইল-নরসিংদীর উন্নয়ন, সুশাসন, আইনশৃঙ্খলা ও দুর্নীতি দমনে বিশেষ তদারকির দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম কুলিয়ারচরের এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অপরাধ নিয়ন্ত্রণের লক্ষ্যে বাংলাবাজার পুলিশ ক্যাম্প উদ্বোধন আন্তঃবিভাগ ফাইনালে মেধাবী ছাত্রের গুরুতর চোট,সর্বোচ্চ চিকিৎসা আশ্বাস জাবিপ্রবি কতৃপক্ষের মোটরসাইকেলের ধাক্কায় আহত হয়ে ১১ দিন মৃত্যুর সঙ্গে লড়ে না ফেরার দেশে জাহাঙ্গীর উলিপুরে আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগ পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত ‎জ্বালানি সংকটেও জাতীয় গ্রিডে স্বস্তি দিচ্ছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র

চিলমারীতে মিথ্যা মামলায় আটক জেলের মুক্তির দাবিতে মানববন্ধন

চিলমারীঃ মিথ্যা মামলায় আটক জেলের মুক্তির দাবিতে মানববন্ধন

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে "মিথ্যা মামলায় আটক জেলে রবীন্দ্রচন্দ্র ও গোবিন্দ্র চন্দ্রের নিঃশর্ত মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহার, জেলে হয়রানি বন্ধ এবং জেলেদের ভাতা বৃদ্ধির দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় জেলেদের পরিবার ও এলাকাবাসী। মঙ্গলবার (১৪ই অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার রমনা ইউনিয়নে, জোড়গাছ পুরান বাজার মাঝিপাড়া এলাকায় ব্রহ্মপুত্র নদের তীরে, ভুক্তভোগী জেলে সম্প্রদায়ের সদস্যরা মৎস্যজীবি দলের সভাপতি আমজাদ হোসেনের সভাপতিত্বে মানববন্ধন পালন করেন।  এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, রবীন্দ্র চন্দ্রের (আটক জেলের) স্ত্রী আলো রাণী বলেন, আমার স্বামীক যেন তারাতাড়ি ছারি দেয়, হামার সংসারে তাই একমাত্র আয়ের মানুষ। একখ তাই জেলে থাকায়, ছাওয়া-পোয়া নিয়ে না খায়া আচি। এলা হামার সংসার কাই চলায়। নদীত একদিন  মাচ না ধরলে হামার সংসার চলে না বলে জানান তিনি। গোবিন্দ্র চন্দ্রের স্ত্রী অনিতা রাণীও বলেন, হামার স্বামীক ধরি নিয়ে যায়া জেলোত ধুচে। এখন সংসার চলা, কিস্তির টেকা আর জামিনের টেকা কডে থাকি জোগাড় করি এলা। নদীতে মাচ ধরা কি অপরাধ, পুলিশ হামার জেলেদের দেখতে পারে না। প্রশাসনের হয়রানি থেকে হামরা গুলে কেমন করি মুক্তি পামো বলে জানান তারা। এ বিষয়ে চিলমারী উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি আমজাদ হোসেন বলেন, জেলেদের কষ্টের কথা কেউ ভাবে না। সরকারি বরাদ্দের ২৫কেজি চাল দিয়ে কি ভাবে ৪-৫ জনের পরিবার ২২দিন চলবে, তাতে আবার তেল-ডাল, লবণ ও, সবজি কে কিনে দেবে। জেলেরা তো মাসিক কোন  বেতন পায় না। তিনি অবিলম্বে আটককৃত জেলেদের মুক্তির দাবি জানান। এ সময় আরও বক্তব্য রাখেন, উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক নুর আলম, জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক মাহমুদুল হাসান বাবু, উপজেলা কৃষকদলের সাবেক সভাপতি আবু ওবাইদুর খাজা, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আবু সাইদ হোসেন পাখি, যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক তাইবুর রহমান, সাবেক যুবনেতা ইঞ্জিনিয়ার আশরাফুল আলম বকুল, এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আমিমুল এহসান জাকী, বিএনপি নেতা আকিবুর রহমান আকাসহ আরও অনেকে উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

আরও খবর