দিনাজপুরে বর্ণাঢ্য র‌্যালী , আলোচনা সভা, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে পবিত্র ঈদ এ মিলাদুননবী(সা:) উদযাপন ঝিনাইদহে বাইপাসে বাসচাপায় স্ত্রী নিহত, সেনাসদস্য স্বামী আহত রাজবাড়ীতে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেপ্তার লাঙ্গলবাঁধ মাধ্যমিক বিদ্যালয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত নাগেশ্বরীতে পুকুরে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে আহত সাংবাদিক, ওঝার কাছে গিয়েও রক্ষা নেই *কক্সবাজারের লিংক রোডে চাঞ্চল্যকর সোলাইমান ধলু হত্যা মামলার এজাহারনামীয় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হাছনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫* ময়মনসিংহে শুরু হয়েছে ময়মনসিংহ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬। ইসলামপুরে কাবিখা প্রকল্পের মেয়াদ শেষ হলেও শেষ হয়নি কাজ, সরকারি চাল-গম লুটপাটের অভিযোগ উলিপুরে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড ও জরিমানা আবু সাঈদ-ওয়াসিম স্মৃতি ফুটবল: জাবিপ্রবিতে চ্যাম্পিয়ন গণিত বিভাগ শ্রীমঙ্গলে ছাত্রকে পাশবিক নির্যাতনের ঘটনায় কারাগারে যুবক, মাদরাসার অস্থায়ী শিক্ষককে স্থায়ীভাবে বরখাস্ত ঝিনাইগাতীতে দেশীয় মাছ ধরার ১২০০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল আটক ও ধ্বংস ১০৪ লিটার বাংলা মদসহ চন্দনাইশে দুজন গ্রেপ্তার, নারী মূলহোতা পলাতক পাওনা ফেরত না পেয়ে বুশরা গ্রুপের সম্পত্তি বিক্রি বন্ধের দাবি আমানতকারীদের ‎গভীর সমুদ্রে থাকা ১২ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড সাপে কাটা মেধাবী ছাত্র শাহিনের মৃত্যুতে শোক, পরিবারের পাশে শেরপুর জেলা প্রশাসন বরিশালে কার্যক্রম গতিশীল করতে বিএমপি কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালি নিলাম দিতে গিয়ে স্থানীয়দের তোপের মুখে উপজেলা প্রশাসন। লালপুরে ইমো হ্যাকিং চক্রের ৪ সদস্য গ্রেফতার কুলিয়ারচরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দৃষ্টিপ্রতিবন্ধী বড় ভাইসহ ৪ জনকে মারধোরের অভিযোগ

চিলমারীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৫ অনুষ্ঠিত

চিলমারীঃ জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৫ অনুষ্ঠিত
হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ “দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি” এই শ্লোগানকে সামনে রেখে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর সহযোগিতায়, প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে সারাদেশে একযোগে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী–২০২৫ অনুষ্ঠিত হয়েছে। এরই ধারাবাহিকতায় কুড়িগ্রামের চিলমারীতে উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে হাসপাতাল মাঠ প্রাঙ্গণে প্রাণিসম্পদ প্রদর্শনী–২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬শে নভেম্বর) সকাল ১১টার দিকে প্রধান অতিথি হিসেবে প্রদর্শনীর উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক। পরে উপজেলা প্রশাসনের সহযোগিতায় একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ শেষে প্রদর্শনী মাঠে এসে শেষ হয়েছে। উদ্বোধন শেষে প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিরা, প্রদর্শনী মেলা পরিদর্শন করেন। খামারিদের বিভিন্ন জাতের গরু, ছাগল, ভেড়া, হাঁস-মুরগি, কবুতরসহ নানা প্রজাতির পাখি ও আধুনিক খামার ব্যবস্থাপনা সরঞ্জাম প্রদর্শনীতে স্থান পায়। পরে দপ্তর চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সাগরিকা কার্জ্জী। প্রধান অতিথির বক্তব্যে ইউএনও সবুজ কুমার বসাক বলেন, প্রাণিসম্পদ খাত গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। খামারিরা আধুনিক প্রযুক্তি ব্যবহার করলে উৎপাদন আরও বাড়বে এবং দেশের খাদ্য নিরাপত্তায় বড় ধরনের ভূমিকা পালন করবে বলে জানান তিনি।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা বদরুজ্জামান মিঞা রানা, ভেটেরিনারি সার্জন ডাঃ শাহীন আলম, উপজেলা আইসিটি কর্মকর্তা জ্যোতির্ময় দেবনাথ, উপজেলা জামায়াতের সাধারণত সম্পাদক ফজলুল করিম মিঠু, খেলাফত মজলিস সভাপতি মাওলানা ইয়ার আলী, চিলমারী প্রেসক্লাব সভাপতি নজরুল ইসলাম সাবু, প্রেসক্লাব সভাপতি মনিরুল আলম লিটু, স্থানীয় খামারি ও উদ্যোক্তারা। বক্তারা খামারিদের উন্নত জাতের পশু-পাখি লালন-পালন, রোগ প্রতিরোধ, আধুনিক খামার ব্যবস্থাপনা, সরকারি সহায়তা এবং প্রাণিসম্পদ খাতের সম্ভাবনা নিয়ে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন। সমাপনী অনুষ্ঠানের সভাপতি ডাঃ সাগরিকা কার্জ্জী বলেন, দিনব্যাপী এই প্রাণিসম্পদ প্রদর্শনীতে খামারি, দর্শনার্থী ও সাধারণ মানুষ ব্যাপক উৎসাহ নিয়ে অংশ নেন। প্রদর্শনীটি স্থানীয় খামারিদের উদ্বুদ্ধ করেছে এবং প্রাণিসম্পদ খাতের উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে বলে জানান তিনি। 
আরও খবর