কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

চিলমারীতে যথাযোগ্য মর্যাদায় "মহান বিজয় দিবস" পালিত হয়েছে

চিলমারীঃ যথাযোগ্য মর্যাদায় "মহান বিজয় দিবস" পালিত হয়েছে

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ সারাদেশের ন্যায় কুড়িগ্রামের "চিলমারীতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস" পালিত হয়েছে। মঙ্গলবার (১৬ই ডিসেম্বর) সুর্যোদয়ের সাথে সাথে ৩১বার তোপধ্বনীর মাধ্যমে বিজয় দিবসের সূচনা ঘটে। এ সময়ে চিলমারী উপজেলা চত্বরে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক, উপজেলা প্রকৌশলী জুফিকার আলী জুয়েল, চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন, চিলমারী নৌ-বন্দর পুলিশ ফাড়ির ইনচার্জ, আনসার ভিডিপি অফিসার, মহিলা বিষয়ক দপ্তর, বাংলাদেশ জাতীয়তাবাদী দল চিলমারী শাখার পক্ষে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন, উপজেলা বিএনপির আহব্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী সরকার, সাবেক সাধারন সম্পাদক সাহেব আলী, সহঃ অধ্যাপক ফজলুল হক, যুগ্ম আহব্বায়ক সাদাকাত হোসেন সাজু, সদস্য সচিব আবু হানিফা, যুবদলের সদস্য সচিব রুহুল আমিন জিয়া, মহিলা দলনেত্রী জান্নাতি ফেরদৌস চায়না, রোজি, মৎসজীবিদলের সভাপতি আমজাদ হোসেন প্রমূখ। এছাড়াও শ্রদ্ধাঞ্জলী প্রদান করেন, চিলমারী প্রেসক্লাব সভাপতি নজরুল ইসলাম সাবু, সাধারন সম্পাদক জিয়াউর রহমান জিয়া, চ্যানেল ৬৯ টিভির চেয়ারম্যান আলমগীর হোসেন, প্রেসক্লাব চিলমারী সভাপতি হুমায়ুন কবির, জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের সভাপতি আনেয়ারুল ইসলাম জুয়েল, চিলমারী সাংবাদিক ফোরাম সভাপতি সাওরাত হোসেন সোহেল, উপজেলা প্রেসক্লাব সভাপতি হাবিবুর রহমান হাবিব, পল্লী বিদ্যূৎ অফিস, চিলমারী সরকারী ডিগ্রী কলেজ, গোলাম হাবিব মহিলা কলেজ, চিলমারী মহিলা কলেজ, থানাহাট এ, ইউ পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়, থানাহাট পাইলট বালিকা বিদ্যালয়, বিএম কলেজ ও অন্যান্য সংগঠন সমূহ। পরে শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট নিরবতা পালন শেষে, শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। এবং চিলমারী মুক্তিযোদ্ধা সংসদ ভবনে পতাকা উত্তেলন করেন উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী সরকার, চিলমারী মুক্তিযোদ্ধা সংসদের আহব্বায়ক বীরমুক্তি যোদ্ধা আব্দুর রহিম প্রমূখ। এসময় অনেক মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্দা পরিবারের সদস্যগন উপস্থিত ছিলেন। সকাল ৮টায় থানাহাট এ, ইউ সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত বিজয় দিবসের মাঠে পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী অফিসার ও চিলমারী মডেল থানার  ইনচার্জ।  বিজয়ের উচ্ছাস প্রকাশে রঙ্গিন বেলুন ও দেশের শান্তি বজায় রাখতে, এক জোড়া সাদা কবুতর আকাশে উড়িয়ে দেওয়া হয়েছে। বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক। পরে মাঠে পুলিশ, আনসার ও ভিডিপি সদস্য এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পক্ষ থেকে জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। থানাহাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও থানাহাট ২নং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীগন মাঠে তাদের ডিসপ্লে প্রদর্শন করেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বীরমুক্তি যোদ্ধাদের ফুল দিয়ে মহান বিজয়ের শুভেচ্ছা জানান, উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক। পরে অসুস্থ  ৩০জন বীর মুক্তিযোদ্ধাদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।  প্রথম পর্বের অনুষ্ঠান শেষ করে উপস্থিত প্রশাসনিক কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সুধীজন বিজয় দিবস উপলক্ষ্যে বিভিন্ন সংগঠনের স্টল পরিদর্শন করেন। এছাড়া দিনব্যাপী বিজয়মেলা, আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, শহিদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য, জাতির জন্য শান্তি ও অগ্রগতি কামনা করে মসজিদ ও মন্দিরে মোনাজাত ও প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। অপরদিকে হাসপাতাল, এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন করা হয়েছে।

আরও খবর







চিলমারীতে "বিশ্ব শিক্ষক দিবস" পালিত

৪৬ দিন ৪ ঘন্টা ৫৪ মিনিট আগে