কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

চিলমারীতে ৮ম পন্ডিত বই মেলা উদ্বোধন

চিলমারীতে ৮ম পন্ডিত বই মেলার শুভ উদ্বোধন

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে "৩দিন ব্যাপী ৮ম পন্ডিত বই মেলার শুভ উদ্বোধন" করা হয়েছে। শনিবার (১৭ই জানুয়ারি) দুপুর ১২টার দিকে, "থানাহাট এ ইউ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে" গাইবান্ধা উদিচির সাধারণ সম্পাদক শিরিন আকতার এর সঞ্চালনায় ও পন্ডিত সাংস্কৃতিক কেন্দ্রের সিনিয়র সহ-সভাপতি  জাহিদুল ইসলাম রাজার সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বই মেলার শুভ উদ্বোধন করেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক আলী রায়হান সরকার, গুনাইগাছ ডিগ্রি কলেজের ইতিহাস বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক আবু হেনা মোস্তফা, থানাহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৈয়ব আলী, সাপ্তাহিক ভাওয়াইয়া এক্সপ্রেস প্রকাশক এরশাদুল করিম রাজু, প্রেসক্লাব চিলমারী সভাপতি হুমায়ুন কবির, চিলমারী সাংবাদিক ফোরাম সভাপতি সাওরাত হোসেন সোহেল, উপজেলা প্রেসক্লাব সভাপতি হাবিবুর রহমানসহ আরও অনেকে উপস্থিত থেকে বক্তব্য রাখেন। পন্ডিত বই মেলাকে ঘিরে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের, শিক্ষার্থীদের কুইজ ও বিতর্ক  প্রতিযোগিতার আয়োজন হয়েছে। এই বই মেলা কমিটির সভাপতি লেখক ও গীতিকার আবু রায়হান বলেন, এই বই মেলা চিলমারীর একটি ঐতিহ্য, ৮ম বারের মতো অনু্িষ্ঠত হচ্ছে পন্ডিত বই মেলাটি। মেলাকে ঘিরে ইতোমধ্যে দেশের নামকরা লেখকরা ও বিভিন্ন প্রকাশনী চিলমারীতে এসেছেন, আশা করছি আবহাওয়া অনুকূলে থাকলে অন্যান্য বারের চেয়ে, এবারে ও বই প্রেমীদের উপস্থিতি বাড়বে বলে আশা করছি বলে জানান তিনি।

আরও খবর







চিলমারীতে "বিশ্ব শিক্ষক দিবস" পালিত

৪৬ দিন ৪ ঘন্টা ১৯ মিনিট আগে