কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

চিলমারীতে "চিলমারী প্রেসক্লাবের" ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে

চিলমারীঃ "চিলমারী প্রেসক্লাবের" ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারিতে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে "চিলমারী প্রেসক্লাবের ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বুধবার (১৮ই ফেব্রুয়ারী) সকাল ১১টার দিকে প্রেসক্লাব কক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। চিলমারী প্রেসক্লাবের সভাপতি, নজরুল ইসলাম সাবুর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক সাওরাত হোসেন সোহেলের সঞ্চালনায়। এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আব্দুল বারি সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সদস্য সচিব আবু হানিফা, যুগ্ম আহ্বায়ক সাদাকাত হোসেন সাজু, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা কমিটির সাবেক সভাপতি রাশেদুল আলম বাদল। আরও বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি নাজমুল হুদা পারভেজ, সাবেক সাধারণ সম্পাদক শ্যামল কুমার বর্মণ, ভাওয়াইয়া এক্সপ্রেস পত্রিকার প্রকাশক এরশাদুল করিম রাজু, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়াসহ আরো অনেকে। বক্তারা স্থানীয় সাংবাদিকদের পেশাগত দায়িত্বশীলতা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধ ভাবে কাজ করার কথা বলেন। পরে আলোচনা শেষে কেক কাটা হয়েছে।

আরও খবর







চিলমারীতে "বিশ্ব শিক্ষক দিবস" পালিত

৪৬ দিন ৪ ঘন্টা ২০ মিনিট আগে