কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

চিলমারীতে "আইনশৃঙ্খলা কমিটির মাসিক মিটিং" অনুষ্ঠিত হয়েছে

চিলমারীঃ "আইনশৃঙ্খলা কমিটির মাসিক মিটিং" অনুষ্ঠিত হয়েছে

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে "উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক মিটিং" অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকাল ১১ঘটিকায় উপজেলা পরিষদ সভাকক্ষে ও উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপজেলা নির্বাহী অফিসার বলেন, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও অন্যান্য দপ্তরের সার্বিক সহযোগিতায় উপজেলা আইনশৃঙ্খলা পরিস্থিতি ভাল আছে। আমরা চাই এ ধারা অব্যাহত থাকুক। উপজেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে, সবাইকে এক হয়ে কাজ করতে হবে বলে জানান। তিনি আরও বলেন, মাদক, অনলাইন জুয়া, নারী ও শিশু নির্যাতন, বাল্য বিবাহ, বালু উত্তোলন, রাস্তায় বেপরোয়া ভাবে গাড়ি চলাচল, নৌ-পথে ডাকাতি, গরু কেনার সময় জাল নোটের ব্যবহারসহ সব ধরনের সামাজিক অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে এবং সংশ্লিষ্ট সকল দপ্তরকে সক্রিয় থাকার নির্দেশনা দেন তিনি। এ সময় আরও বক্তব্য রাখেন, চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নয়ন কুমার, তিনি বলেন উপজেলা আইনশৃঙ্খলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে, সবাইকে এক হয়ে কাজ করতে হবে। এবং চিলমারী উপজেলা কে নাশকতা ও মাদকমুক্ত রাখতে সবার সহযোগিতা চেয়েছেন তিনি। আরও উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাগরিকা কার্জ্জী, উপজেলা কৃষি অফিসার কনক চন্দ্র রায়, উপজেলা মৎস্য অফিসার বদরুজ্জামান মিঞা, উপজেলা সমাজসেবা অফিসার ইসলাম, চিলমারী উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল বারী সরকার, বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা আমীর সহঃ অধ্যাপক নুর আলম মুকুল। এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আরও খবর







চিলমারীতে "বিশ্ব শিক্ষক দিবস" পালিত

৪৬ দিন ৪ ঘন্টা ২১ মিনিট আগে