কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

চট্টগ্রাম পাহাড়িকা স্কুলের ৫ম শ্রেণির ছাত্রী অপহরণের দায়ে শিক্ষক গ্রেপ্তার

চট্টগ্রাম পাহাড়িকা স্কুলের ৫ম শ্রেণির ছাত্রী অপহরণের দায়ে শিক্ষক গ্রেপ্তার






চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন নন্দকানন এলাকার পাহাড়িকা স্কুলের ৫ম শ্রেণির এক ছাত্রীকে অপহরণের দায়ে একই স্কুলের এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৪ আগস্ট) দুপুরে তথ্য প্রযুক্তির সহায়তায় বান্দরবানের একটি আবাসিক হোটেল থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় ১১ বছর বয়সী অপহৃত ছাত্রীকে  উদ্ধার করা হয়। 

গ্রেপ্তার মো. মনজুরুল ইসলাম (৩৪) চট্টগ্রামের হাটহাজারী উপজেলার গুমানমর্দন ইউনিয়নের বালুখালী এলাকার মুরাদ নাজির বাড়ির মৃত আব্দুল হকের ছেলে। তিনি পাহাড়িক স্কুলের শিক্ষক।

কোতায়ালী থানায় দায়েরকৃত এজাহার সূত্রে জানা গেছে, গত শনিবার (১২ আগস্ট ) বিকালে বাসা থেকে প্রাইভেট পড়তে যাওয়ার সময় নন্দকানন পাহাড়িকা বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে কৌশলে অপহরণ করে নিয়ে যায় একই বিদ্যালয়ের শিক্ষক মো. মনজুরুল ইসলাম। পরে যথাসময়ে রাতে ঐ  ছাত্রী বাসায় না ফিরলে তার বাবা বাদী হয়ে কোতায়ালী থানায় নিখোঁজ জিডি লিপিবদ্ধ করেন। খোঁজাখুঁজির এক পর্যায়ে  তিনি জানতে পারেন তার মেয়েকে অপহরণ করা হয়েছে। পরদিন তিনি থানায় অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে থানায়  মামলা দায়ের করেন।       

  কোতায়ালী থানার ওসি জাহিদুল কবির   বলেন, বান্দরবন এলাকার একটি আবাসিক হোটেল থেকে অভিযুক্ত শিক্ষক মো. মনজুরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। সেই সাথে ভিকটিমকে উদ্ধার করা হয়।


আরও খবর