কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

চট্টগ্রামে নিউ স্বর্ণতারা উন্মুক্ত ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

চট্টগ্রামে নিউ স্বর্ণতারা উন্মুক্ত ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন





চট্টগ্রাম  নগরীর  নিউ স্বর্ণতারা স্পোটিং ক্লাব আয়োজিত ১ম উন্মুক্ত ফুটবল টুর্নামেন্টে দক্ষিণ হালিশহরস্থ সিডিএ বালুর মাঠে ১৫ সেপ্টেম্বর  থেকে শুরু হয়েছে ।  উদ্বোধনী দিনে প্রথম ম্যাচে ৩-০গোলে ফুটন্ত নেত্রকোনা একাদশ মুজিবুল হক স্মৃতি সংসদ কে পরাজিত করে।
এতে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন জয়ী দলের বাবু(১১নং জার্সি)।
দিনের শেষ খেলায় ১-০ গোলে নেত্রকোনা বাংলার টাইগার শক্তিশালী  বন্ধু জুটি ক্লাব কে পরাজিত করেন।
এই ম্যাচে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন কিপার মোঃ শরিফ।
খেলা শুরুর প্রাক্কালে উভয় টিমের খেলোয়াড়দের সাথে পরিচয় বিনিময় করেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও ফুটবলার মোঃ দেলোয়ার হোসেন,পিন্টু মহাজন,রাসেদুজ্জামান রাসেল, সাবেক ফুটবলার আব্দুল খালেক,মোঃ আব্দুর রহিম, জাহাঙ্গীর আলম,সাদ্দাম হোসেন , আনিসুর রহমান ।


টুর্ণামেন্ট কমিটির আহ্বায়ক মোঃ ফরহাদ হোসেন, মহিউদ্দিন, ইরফান, জিয়া,রিপন ,জনি, আকাশ প্রমুখ।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেরা খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করেন সমাজ সেবকও সংগঠক হাজী মোঃ জাহিদ হোসেন,আলী শাহ ট্রেডাসের পরিচালক মোঃ ইয়াছিন আরাফাত, আনোয়ার ডেকোরেশনের পরিচালক মোঃ দেলোয়ার হোসেন ।
দুটি ম্যাচ পরিচালনা করেছেন রেফারি মোঃ হারুন উর রশীদ, সহকারী মোঃ আব্দুল কাদের,আল আমিন এবং ম্যাচ রেফারি, ধারাভাষ্যকার হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক মু: বাবুল হোসেন বাবলা। টুর্নামেন্টে সর্বমোট দেশের বিভিন্ন অঞ্চলের ৪০ টি পেশাজীবী ক্লাব, ফুটবল টিম অংশগ্রহণ করছে।

আরও খবর