কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

ফিলিস্তিনে ইসরাইলের গণহত্যার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

ফিলিস্তিনে ইসরাইলের গণহত্যার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল




ফিলিস্তিনে  ইসরাইলের গণহত্যা ও আগ্রাসনের প্রতিবাদে এবং ফিলিস্তিনের স্বাধীনতকামী বিপ্লবীদের প্রতি সংহতি জানিয়ে চট্টগ্রামে  মানববন্ধন  ও বিক্ষোভ মিছিল করেছে ইত্তেহাদুল আইম্মাহ, আগ্রাবাদ  ।
  ২০ অক্টোবর বাদে জুমা নামাজের পর অগ্রাবাদ এলাকার বিভিন্ন  মসজিদ থেকে মুসল্লীরা  বাদামতলী মোড়ে সমবেত হয়ে মানববন্ধন  এ
সমাবেশ করে। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল আগ্রাবাদ চৌমুহনী হয়ে বাদামতলী মোড়ে  এসে  সংক্ষিপ্ত সমাবেশ ও  মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বক্তরা   বলেন, ফিলিস্তিনে ইসরাইল আজনারী-শিশু হত্যাসহ তারা মানবতাবিরোধী কার্যক্রম করছে। ফিলিস্তিনি জনগণ তাদের নিজের ভূমিতে নিজেরাই আজ দুর্বিষহ জীবনযাপন করছেন। ফিলিস্তিন একটি স্বাধীন রাষ্ট্র। কিন্তু ইসরাইল সেখানে অবৈধভাবে অবস্থান করছে। ফিলিস্তিনিদের ওপর অন্যায়ভাবে আক্রমণ করছে। অথচ তাদের বিরুদ্ধে পশ্চিমারা কোনো কথা বলছে না। বরং ইসরাইলিদের পক্ষ নিয়ে ফিলিস্তিনে হামলায় সহযোগিতা করছে।
যুগের পর যুগ ধরে নিরীহ ফিলিস্তিনি মুসলিমদের ওপর নির্মম নির্যাতন চালানো হচ্ছে। এখন সেখানে চরমভাবে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে।
ইসরাইলিরা যুগের পর যুগ ধরে  দখলদারিত্ব, গণহত্যা, বর্বরতা প্রকাশ্যে নির্লজ্জভাবে সমর্থন দিয়ে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় দেশগুলো প্রমাণ করেছে, তাদের মুখে মানবাধিকার, গণতন্ত্র, স্বাধীনতার কথা ভন্ডামি ছাড়া আর কিছুই নয়।
নেতৃবৃন্দ ফিলিস্তিনিদের জাতীয় মুক্তি ও স্বাধীনতা সংগ্রামের প্রতি  সমর্থন পুনর্ব্যক্ত করেন এবং  বেদখলকৃত ফিলিস্তিনি ভূমি থেকে ইসরাইলিদের  বিতাড়িত করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা হবে ইনশা আল্লাহ, সেদিন বেশি দূরে নয়, যেদিন ফিলিস্তিনের যুদ্ধে ইসরাইলের পতন হবে এবং ফিলিস্তিনের স্বাধীনতাকামী ভাইবোনদের বিজয় অর্জন হবে।


মওলানা আবুল হাসনাতের  সঞ্চালনা ও সিজিএস কলোনী জামে মসজিদের  খতিব মুফতি  আবু হানিফ মোঃ নোমানীর সভাপতিত্বে অনুষ্ঠিত  মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর  শেখ জাফরুল হায়দার  সবুজ। এতে আরো বক্তব্য রাখেন  মওলানা আবুল কালাম আজাদ, মওলানা আব্দুল হাই কুতুবী,  মওলানা শরিফ মোঃ জালাল মওলানা খুরশিদ আলম , মওলানা জিয়াউর রহমান , মওলানা  মুখলেসুর  রহমান,  মওলানা  আনোয়ার হোসেন ,  মওলানা  মহিউদ্দিন সিকদার , মওলানা নজির আহামদ কতুবী প্রমুখ।


আরও খবর