কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

২৮ অক্টোবর বঙ্গবন্ধু টানেল'র উদ্বোধন - যেসব সড়কে যান চলাচল বন্ধ থাকবে

২৮ অক্টোবর বঙ্গবন্ধু টানেল'র উদ্বোধন - যেসব সড়কে যান চলাচল বন্ধ থাকবে




  চীনের সাংহাই শহরের আদলে চট্টগ্রাম  কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বহুল প্রতীক্ষিত 'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল'র দ্বার খুলছে  ২৮ অক্টোবর। ওইদিন সকাল ১০টায় পতেঙ্গা প্রান্তে  ফলক উম্মোচনে  মধ্যেমে টানেল  উদ্বোধন করবেন  প্রধানমন্ত্রী শেখ হাসিনা।   একই দিন আরও ১৯ প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি।

উক্ত  উদ্বোধনেী অনুষ্ঠানে  রাস্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি (ভিভিআইপি) ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের (ভিআইপি) নিরাপত্তা ও সড়ক পথে নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে ২৮ অক্টোবর চট্টগ্রামের কয়েকটি সড়কে সব ধরনের যান চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

এ ছাড়া নিরাপত্তার স্বার্থে ২৭ অক্টোবর ভোর ৬টা থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কেউ পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় প্রবেশ করতে পারবে না বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়।
বিষয়টি  নিশ্চিত করেছেন সিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার (জনসংযোগ) স্পিনা রানী প্রামাণিক।

সিএমপির দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৮ অক্টোবর ভোর ৫টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত যানবাহন ও সর্বসাধারণের চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ করা হলো। সিমেন্ট ক্রসিং-কাঠগড় হয়ে কোনো যানবাহন সমুদ্র সৈকত বা বিমানবন্দরে যেতে পারবে না। বিমানবন্দরগামী সব জনসাধারণকে সিমেন্ট ক্রসিং থেকে বাম দিকে মোড় নিয়ে বোটক্লাব হয়ে যাতায়াত করার জন্য অনুরোধ করা হলো। বিমানবন্দর মোড় ক্রস করে বাটারফ্লাই পার্ক হয়ে টানেল ও সমুদ্র সৈকত এলাকায় যাওয়া যাবে না।

এ ছাড়া, ফৌজদারহাট আউটার লিংক রোডে যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। সর্বসাধারণের সুবিধার্থে বন্দরগামী যানবাহন আউটার লিংক রোড পরিহার করে 'সিটি গেইট-একে খান-সাগরিকা রোড ক্রসিং-বড়পুল-নিমতলা' হয়ে চলাচল করবে।

আরও খবর