কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযানে ৫ শতাধিক বস্তা চিনি জব্দ

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযানে জব্দকৃত চিনির বস্তা





চট্টগ্রাম নগরের হালিশহরের বড়পুল এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদ করা প্রায় ৫শ’ বস্তা চিনি জব্দ করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। কেজিপ্রতি ৯০ টাকায় কেনা এসব চিনি ১০৫ টাকায় বিক্রি হচ্ছিল।

২২ নভেম্বর (মঙ্গলবার) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান এ তথ্য জানান।

জানা গেছে, চিনিগুলো অনেক আগের কেনা। অসাধু এই ব্যবসায়ী অনেক আগে ডিও কিনে রাখলেও এস আলমের কারখানা থেকে চিনিগুলো সরবরাহ করেনি। এস আলম কর্তৃপক্ষের সাথেও কথা হয়েছে। তারাও বলেছে অনেক আগে কিনেও তারা চিনিগুলো খালাস করেনি। কম দামে কিনে বেশি দামে বিক্রি করছিল তারা।

আনিছুর রহমান বলেন, চট্টগ্রামর হালিশহরের বড়পুল এলাকায় একটি গুদামে ৫শ বস্তা চিনি জব্দ করেছি। সবমিলিয়ে এ গুদামে ২৯ টন চিনি রয়েছে।

৫০ কেজি ওজনের বস্তার গায়ে সাড়ে ৪ হাজার টাকা দাম লেখা আছে। সে হিসেবে কেজিপ্রতি চিনির দাম পড়ে ৯০ টাকা। কিন্তু তাদের ভাউচারে দেখা গেছে তারা কেজিপ্রতি ১০৫ টাকা দরে বিক্রি করছেন। যদিও সরকার গত ১৮ নভেম্বর প্রতিকজি চিনি খুচরায় ১০২ টাকায় বিক্রি করার সিদ্ধান্ত দিয়েছে। আমরা এখনো অভিযান পরিচালনা করছি। পরে বিস্তারিত জানাবো।

আরও খবর