কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

বাংলাদেশ সীফ্যারার্স ইউনিয়নের নির্বাচনের দাবিতে প্রেস ব্রিফিং ও মানববন্ধন অনুষ্ঠিত

বাংলাদেশ সীফ্যারার্স ইউনিয়নের নির্বাচনের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত





বাংলাদেশি নাবিকদের একমাত্র  ট্রেড ইউনিয়ন ( সিবিএ)  বাংলাদেশ সীফ্যারার্স ইউনিয়নের

মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিল করে দ্রুত নির্বাচনের দাবিতে প্রেস ব্রিফিং , মানববন্ধন  বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। 

২৭ মে ( মঙ্গলবার )  বেলা ১২ টায় আগ্রাবাদ শিপিং  অফিসে সামনে অনুষ্ঠিত প্রেস  ব্রিফিং এ লিখত বক্তব্য পাঠ করেন ন্যাশনাল মেরিটাইম ইন্সটিটিউট অ্যালামনাই এসোসিয়েশন সভাপতি ইঞ্জিনিয়ার মো: সাইফুল ইসলাম। 

  এ  সময় তিনি বলেন - বিগত ২০১৮ সালে ক্ষমতায় আসা বর্তমান কমিটির মেয়াদ শেষ হয় ২০২০ সালে। কিন্তু শ্রম আইন ও ইউনিয়নের গঠনতন্ত্র অনুযায়ী নির্ধারিত সময়ে নির্বাচন না করে তারা এখনো অবৈধভাবে ক্ষমতায় টিকে আছে। প্রতি দুই বছর অন্তর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, গত পাঁচ বছর ধরে তারা সাধারণ সদস্যদের মতামত ও অধিকারকে অবজ্ঞা করে নিজেদের স্বার্থে সংগঠন দখল করে রেখেছে । এ বিষয়ে  সাধারণ নাবিকরা ইউনিয়নের সদস্যপদ লাভের ন্যায্য দাবি তুললে কিংবা সুষ্ঠু নির্বাচনের প্রশ্ন তুললে সাধারণ নাবিকদের  ওপর নেমে আসে ভয়াবহ হুমকি, হয়রানি এবং কখনো কখনো প্রকাশ্য প্রাণনাশের হুমকিও দিয়ে থাকে তারা। তাদের এহেন স্বেচ্ছাচারিতা ও দুর্নীতিপূর্ণ কর্মকান্ডের ফলে বাংলাদেশের মেরিটাইম খাত প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিদেশি শিপিং কোম্পানিগুলোর আস্থা কমে যাচ্ছে, ফলে আমাদের চাকরি সংকুচিত হচ্ছে এবং জাতীয় অর্থনীতিতে বৈদেশিক মুদ্রা অর্জনের পরিমাণও হ্রাস পাচ্ছে।


তাই অনতিবিলম্বে বাংলাদেশ সীফ্যারার্স ইউনিয়নের মেয়াদোত্তীর্ণ অবৈধ কমিটিকে বিলুপ্তি ঘোষণা সকল বৈধ সিডিসি ধারী নাবিকদের সদস্যভুক্ত করে দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের দাবি জানান তারা। 

 মানববন্ধন শেষে তারা একটি  বিক্ষোভ মিছিল নিয়ে আগ্রাবাদ যুগ্ম শ্রম পরিচালক বরাবরে স্মারক লিপি প্রদান করেন এবং সেখান অবস্থান কর্মসূচি পালন করেন। 

এতে অন্যান্যদের  মধ্যে বক্তব্য রাখেন -  সিয়াম শরীফ , আবুল কালাম আজাদ, মহিবুল ইসলাম, মো: শাহাবুদ্দিন, সাইফুর রহমান, মো: নাজিম উদ্দিন ,  মোরশেদুল আলম,মো: শামসুদ্দিন,  হায়দার আলী খান, আওয়াল মালেক, রেজাউল করিম, সৈয়দ গোলাম রাব্বানী প্রমুখ। 

 



আরও খবর