গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে পথচারীদের মধ্যে শরবত বিতরণ শান্তিগঞ্জে প্র'তা'র'ক স্বাধীন গ্রে'প্তা'র ইসলামী ব্যাংক সমুহ থেকে পাচারকৃত টাকা ফেরত আনার দাবিতে জয়পুরহাটে মানববন্ধন শ্যালিকাকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল মামলায় ডা. রাফসান জানি গ্রেফতার ঈদের ছুটিতে ঘরমুখো পবিপ্রবি: শিক্ষার্থীদের আনন্দ-অনুভূতির গল্প আদমদীঘিতে ইসলামী ব্যাংকিং ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন কমিউনিটি পুলিশিংকে আদর্শ সংগঠন হিসাবে গড়ে তুলতে চাই : আইজিপি-আলী হোসেন ফকির ইসলামী ব্যাংকে সুশাসন ফিরিয়ে আনার দাবিতে ইসলামী সচেতন গ্রাহক ফোরামের মানববন্ধন আজ বিশ্ব সিজোফ্রেনিয়া দিবস কালিগঞ্জে তরুণী অপহরণের চেষ্টায় আটক ২ কুতুবদিয়ায় 'নিদেক' ফটোগ্রাফি এক্সিবিশন প্রতিযোগিতা সম্পন্ন লাখাইয়ে ঈদুল আজহা উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের ফোর্স মোবিলাইজেশন। কুরবানির বর্জ্য পরিবেশসম্মতভাবে অপসারণে ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্টের সচেতনতা কার্যক্রম চিলাউড়া হলদিপুর ইউনিয়নসহ দেশবাসীকে বিএনপি নেতা সাজ্জাদ উল্লাহর ঈদের শুভেচ্ছা মিরসরাইয়ে বীর মুক্তিযোদ্ধা আবুল খায়েরের ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত ক্ষেতলালে যুবকের মরদেহ উদ্ধার হামের রোগীদের দায়িত্বরত ডাক্তার ও নার্সদের ঈদের ছুটি বাতিল : স্বাস্থ্যমন্ত্রী আগামী এক মাসের মধ্যেই রামিসা হত্যার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হবে: প্রধানমন্ত্রী কোম্পানীগঞ্জ দুটি আমের জন্য শিশুকে অমানবিক নির্যাতন সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে শ্রীমঙ্গলে সংবাদ সম্মেলন

কক্সবাজারে উত্তাল সমুদ্রে গোসলে কয়েক হাজার পর্যটক

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপে প্রভাবে উত্তাল রয়েছে সাগর। এর মধ্যেই আজ বুধবার কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্টে কয়েক হাজার পর্যটককে গোসল করতে দেখা গেছে। দিনভর ঢেউগুলো স্বাভাবিকের চেয়ে এক থেকে দেড় ফুট উঁচু হয়ে এসেছে। নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার পূর্বাভাস থাকলেও পর্যটকদের মধ্যে সতর্কতা লক্ষ করা যায়নি।


আবহাওয়া অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের সিনিয়র আবহাওয়াবিদ আবদুর রহমান প্রথম আলোকে বলেন, বঙ্গোসাগরে সৃষ্ট লঘুচাপটি গতকাল মঙ্গলবার নিম্নচাপে পরিণত হয়েছে। এটি বুধবার রাতের ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। তখন সতর্কসংকেত বাড়ানো হবে। এখন কক্সবাজার সমুদ্র-উপকূলে ১ নম্বর সতর্কসংকেত দেখানো হচ্ছে।



দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান

এর প্রভাবে বঙ্গোসাগরের জোয়ারের উচ্চতা কিছুটা বেড়েছে জানিয়ে আবদুর রহমান বলেন, সংকেত বাড়লেও সমুদ্রের পানির উচ্চতা আরও বাড়তে পারে। নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিয়ে কক্সবাজার উপকূল দিয়ে মিয়ানমারে আঘাত হানতে পারে। সে ক্ষেত্রে কক্সবাজারে আগাম প্রস্তুতি নেওয়া হচ্ছে।


বেলা ১১টা থেকে আড়াইটা পর্যন্ত সৈকতের সিগাল ও লাবণী পয়েন্ট এলাকা ঘুরে কয়েক হাজার পর্যটককে সমুদ্রে গোসল করতে দেখা গেছে। ঢাকার সাভারের ব্যবসায়ী নাজিউর রহমান (৪৫) দুপুর ১২টার দিকে দুই বন্ধুকে নিয়ে সৈকতে গোসলে নামেন। একপর্যায়ে দ্রুতগতির জলযান জেডস্কি নিয়ে গভীর সমুদ্রেও ঘুরে আসেন তিনি।


চলমান গভীর নিম্নচাপটি যে রাতে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে, এটা নিয়ে উদ্বেগ কাজ করছে কি না, জানতে চাইলে নাজিউর রহমান বলেন, তেমন কিছুই তো দেখা যাচ্ছে না। ঘূর্ণিঝড় ‘মোখা’ এলে আরও এক দিন থেকে যাওয়ার ইচ্ছা রয়েছে।



বুধবার দিনভর গরমে অতিষ্ঠ ছিলেন পর্যটকেরা। লাবণী পয়েন্টে উত্তর দিকে সিগাল, সুগন্ধা ও কলাতলী সৈকতে আসা ৮০ শতাংশ পর্যটক সমুদ্রে গোসলে নামেন। বাকিরা বালুচরের বসানো চেয়ার-ছাতার কিটকটে বসে ও সৈকতে হেঁটে সময় পার করেন।


জেলা প্রশাসনের পর্যটন শাখার দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লাহ প্রথম আলোকে বলেন, বুধবার বেলা দেড়টা পর্যন্ত সৈকতে গোসলে নেমেছেন ২০ হাজারের বেশি পর্যটক। নিম্নচাপের প্রভাবে সাগর কিছুটা উত্তাল হলেও ১ নম্বর সতর্কসংকেত থাকায় বালুচরে লাল নিশান ওড়ানো হচ্ছে না। বুধবার রাতে নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে, তখন সংকেতও বাড়বে। ওই সময় সৈকতের বিভিন্ন পয়েন্টে লাল নিশান তুলে পর্যটকদের সমুদ্রে গোসলে নামতে নিষেধ করা হবে।


কক্সবাজারে ১৯-২০ দিন ধরে টানা গরমের কারণে পর্যটকের সমাগম কমেছে জানিয়ে কক্সবাজার হোটেল গেস্ট হাউস মালিক সমিতির সাধারণ সম্পাদক সেলিম নেওয়াজ প্রথম আলোকে বলেন, ঘূর্ণিঝড়ের সংকেত পড়লে পর্যটকের সংখ্যা আরও কমতে পারে। পর্যটক টানতে এখন কক্ষভাড়ায় ৪০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে।

Tag
আরও খবর