গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে পথচারীদের মধ্যে শরবত বিতরণ শান্তিগঞ্জে প্র'তা'র'ক স্বাধীন গ্রে'প্তা'র ইসলামী ব্যাংক সমুহ থেকে পাচারকৃত টাকা ফেরত আনার দাবিতে জয়পুরহাটে মানববন্ধন শ্যালিকাকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল মামলায় ডা. রাফসান জানি গ্রেফতার ঈদের ছুটিতে ঘরমুখো পবিপ্রবি: শিক্ষার্থীদের আনন্দ-অনুভূতির গল্প আদমদীঘিতে ইসলামী ব্যাংকিং ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন কমিউনিটি পুলিশিংকে আদর্শ সংগঠন হিসাবে গড়ে তুলতে চাই : আইজিপি-আলী হোসেন ফকির ইসলামী ব্যাংকে সুশাসন ফিরিয়ে আনার দাবিতে ইসলামী সচেতন গ্রাহক ফোরামের মানববন্ধন আজ বিশ্ব সিজোফ্রেনিয়া দিবস কালিগঞ্জে তরুণী অপহরণের চেষ্টায় আটক ২ কুতুবদিয়ায় 'নিদেক' ফটোগ্রাফি এক্সিবিশন প্রতিযোগিতা সম্পন্ন লাখাইয়ে ঈদুল আজহা উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের ফোর্স মোবিলাইজেশন। কুরবানির বর্জ্য পরিবেশসম্মতভাবে অপসারণে ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্টের সচেতনতা কার্যক্রম চিলাউড়া হলদিপুর ইউনিয়নসহ দেশবাসীকে বিএনপি নেতা সাজ্জাদ উল্লাহর ঈদের শুভেচ্ছা মিরসরাইয়ে বীর মুক্তিযোদ্ধা আবুল খায়েরের ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত ক্ষেতলালে যুবকের মরদেহ উদ্ধার হামের রোগীদের দায়িত্বরত ডাক্তার ও নার্সদের ঈদের ছুটি বাতিল : স্বাস্থ্যমন্ত্রী আগামী এক মাসের মধ্যেই রামিসা হত্যার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হবে: প্রধানমন্ত্রী কোম্পানীগঞ্জ দুটি আমের জন্য শিশুকে অমানবিক নির্যাতন সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে শ্রীমঙ্গলে সংবাদ সম্মেলন

ক্যাশলেস সিটি হচ্ছে কক্সবাজার

 আগামী ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ সৃষ্টির লক্ষ্যে সরকারের পরিকল্পনার সাথে সামঞ্জস্য রেখে কক্সবাজারকে ক্যাশলেস সিটি হিসেবে গড়ে তোলার কার্যক্রম গ্রহণ করেছে মাস্টার কার্ড এবং মিউচ্যুয়াল ট্রাষ্ট ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের সহযোগীতায় এই প্রকল্প বাস্তবায়িত হবে।


গতকাল ৮ অক্টোবর সকাল ১০ টায় হোটেল সায়মন বীচের সভা কক্ষে বাংলাদেশ ব্যাংক, মাস্টার কার্ড কর্তৃপক্ষ ,মিউচ্যুয়াল ট্রাষ্ট ব্যাংকে, কক্সবাজাররের বিভিন্ন সংস্থা ও জনপ্রতিদের এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে আশেক উল্লাহ রফিক এমপি বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার পর এবার নগদ অর্থে লেনদেন হবে না। এখন যত সরকারি ভাতা দেওয়া হয়, এটা কিন্তু সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে দেওয়া হয়। আগে টাকা চুরি করার সুযোগ থাকত, সেই সুযোগ এখন আর নেই। দূর্নীতি করার কোন সুযোগ থাকবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে ডিজিটাল বাংলাদেশ গড়ার পরিকল্পনা এই প্রকল্প তারই অংশ। এতে সাধারণ মানুষের দূর্ভোগ কমার পাশাপাশি জাতির জনকের স্বপ্ন দূর্নীতিমুক্ত সোনার বাংলা গড়তে গুরুত্বপুর্ণ অবদান রাখবে।

মতবিনিময়কালে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডর নুরুল আবচার ও কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান। আলোচনায় পৌর মেয়র বলেন, কক্সবাজার পৌরসভাকে ক্যাশলেস প্রকল্পের আওতায় আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। এতে পৌরসভায় আয় বৃদ্ধিসহ সবকিছুতে স্বচ্ছতা আসবে। সাধারণ মানুষকে দূর্ভোগ পোহাতে হবে।




মাস্টার কার্ডের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল বলেন , কক্সবাজার বাংলাদেশের সবচেয়ে বড় পর্যটন স্পট। প্রতি বছর ১ কোটিরও বেশী মানুষ প্রায় ১.২ মিলিয়ন ডলার নিয়ে ভ্রমন করেন। আমরা কক্সবাজার দিয়েই যাত্রা শুরু করতে চাই। এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে কক্সবাজারের মানুষকে ক্যাশলেস অর্থ ব্যবস্থার সাথে পরিচিত করতে চাই। পর্যটকদের আর নগদ টাকা নিয়ে আসতে হবে না। সর্বক্ষেত্রে ক্যাশলেস হবে। প্রতিটি আবাসিক হোটেল-রেস্টুরেন্ট ও বিভিন্ন প্রতিষ্ঠান এই প্রকল্পের আওতায় আসবে। এখন আমাদের সিদ্ধান্ত নিতে হবে এই পরিকল্পনা বাস্তবায়নে স্থানীয় কর্তপক্ষের সাথে কিভাবে কাজ করা যায়।

আলোচনায় অংশগ্রহন করেন বাংলাদেশ ব্যাংকে পরিচালক বদিউজ্জামান দিদার, অতিরিক্ত পচিালক শাহ জিয়াউল হক, অতিরিক্ত পরিচালক জুলিয়া চৌধুরী, সহযোগী পরিচালক শাহরিয়ার হাসান চৌধুরী, সহকারী পরিচালক মোঃ আরফাত হোছাইন, মিউচুয়াল ট্রাষ্ট ব্যাংকের ডিজিটাল ডিভিশনের প্রধান খালিদ হোছাইন, হেড অব কার্ড আবু বক্কর ছিদ্দিকী, উন্নয়ন বিভাগের প্রধান রাজিব বিন আহমেদ, মাস্টার কার্ডের কান্ট্রিম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল, মাস্টার কার্ডের পরিচালক জাকিয়া সোলতানা, কনসালটেন্ট আরিফ মঈনউদ্দিন ও কনসালটেন্ট সৈয়দ নাবিল রায়হান

Tag
আরও খবর