কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দাগনভূঞা ডায়বেটিক সমিতির ফ্রি মেডিকেল ক্যাম্প


একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দাগনভূঞা ডায়বেটিক সমিতির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 


বুধবার (২১ ফেব্রুয়ারি) মেডিকেল ক্যাম্প সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত পরিচালিত হয়। হাসপাতালের বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ ডাক্তার ফ্রি রোগী দেখেন। মেডিকেল ক্যাম্পে মেডেসিন, ডায়াবেটিস, চর্ম, গাইনি, শিশু ও ডায়াবেটিসসহ উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত দাগনভূঞা ডায়বেটিক সমিতিতে দুই শতাধিক সাধারণ মানুষ ও রোগীরা ফ্রি মেডিকেল ক্যাম্পের সেবা গ্রহণ করেন। মেডিকেল ক্যাম্পে বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ ডাক্তারগণ বিনামূল্যে রোগীদের চিকিৎসা পরামর্শ দেওয়া হয়। আগত রোগীদের ফ্রি ব্লাড গ্রুপিং করা হয়, ফ্রি ডায়াবেটিস পরীক্ষা করা হয়, এবং দরিদ্র রোগীদের জন্য বিনামূল্যে ওষুধসহ ডায়াবেটিস বই প্রদান করা হয়। এছাড়াও ক্যাম্পের রোগীদের জন্য দাগনভূঞা ডায়বেটিক সমিতির পক্ষ থেকে সকল পরীক্ষা-নিরীক্ষায় ৩০% ছাড় দেয়া হয়। এ উপলক্ষে অত্র ডায়বেটিক সমিতির হলরুমে জনসচেতনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দাগনভূঞা ডায়াবেটি সমিতির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডা. কামাল উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন ডা. কানিজ ফাতেমা আনিকা,

দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, সমাজসেবক ও শিক্ষক মোঃ শওকত হোসেন, পল্লী চিকিৎসক জাহিদুল ইসলাম শিমুল এবং দাগনভূঞা ডায়াবেটিক সমিতির এক্সিকিউটিভ ম্যানেজার জয় চন্দ্র কুরী প্রমুখ। এছাড়াও অত্র ডায়াবেটিক সমিতির চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীরা এবং বিভিন্ন ঔষধ কোম্পানির মেডিকেল রিপ্রেজেনটেটিভরাসহ নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর
দাগনভূঞায় বোরো ধানের নমুনা শস্য কর্তন

৯৪১ দিন ৫ ঘন্টা ১৪ মিনিট আগে






সেবারহাটে গরুর গোশতের দামে হাড় বিক্রয়

৯৫৫ দিন ১৯ ঘন্টা ৪৬ মিনিট আগে