রাজবাড়ীর কালুখালীতে ট্রেনে কাটা পড়ে দু’জনের মৃত্যু হয়েছে।সোমবার (৪ ডিসেম্বর) সকাল ৯টার দিকে কালুখালী সূর্যদিয়া রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাদের একজন কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের কৃষক খয়ের খা (৬০)।
অপরজনের পরিচয় পাওয়া যায়নি। স্থানীয়রা জানায়, সকালে টুঙ্গিপাড়া থেকে রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস সূর্যদিয়া এলাকায় পৌঁছালে এ দুর্ঘটনা ঘটে। রাজবাড়ী রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সোমনাথ বসু জানান, দুর্ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে।
ঘটানাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
২৮০ দিন ৬ ঘন্টা ৩২ মিনিট আগে
২৮৮ দিন ৬ ঘন্টা ২৫ মিনিট আগে
৩২৭ দিন ১৪ ঘন্টা ২৮ মিনিট আগে
৩৫৭ দিন ৩ ঘন্টা ৮ মিনিট আগে
৩৬৬ দিন ৯ ঘন্টা ২৪ মিনিট আগে
৩৮২ দিন ১৩ ঘন্টা ৩৮ মিনিট আগে
৩৯৪ দিন ৭ ঘন্টা ২ মিনিট আগে
৩৯৭ দিন ৮ ঘন্টা ৩৫ মিনিট আগে