ঢাকার নবাবগঞ্জ থানা পুলিশ ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী শেখ আলম ওরফে আলম বাবুর্চি (৪৭) ও মো. জামাল হোসেনকে (৩৩) আটক করে। মঙ্গলবার তাদের আটক করা হয়।আটক আলম দোহার উপজেলার চরকুশাই গ্রামের শেখ মোসলেমের ছেলে ও জামাল নবাবগঞ্জের হাসনাবাদ এলাকার আলাউদ্দিনের ছেলে।
নবাবগঞ্জ থানা পুলিশ সূত্র জানায়, উপজেলার বান্দুরা ইউনিয়নের হাসনাবাদ এলাকা থেকে মঙ্গলবার সকালে নবাবগঞ্জ থানার ওসি মো. সিরাজুল ইসলাম শেখ ও এসআই শিমুল শাহ অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী আলম ও জামালকে আটক করেন। পরে তাদের কাছ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ বিষয়ে নবাবগঞ্জ থানার ওসি মো. সিরাজুল ইসলাম শেখ বলেন, আলম বাবুর্চি ও জামাল হোসেন দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা করে আসছেন। দোহার নবাবগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছেন তারা। শেখ আলম ওরফে আলম বাবুর্চির নামে একাধিক মাদক মামলা রয়েছে বলে জানান তিনি।
৩৯৭ দিন ৮ ঘন্টা ২৯ মিনিট আগে
৯১৯ দিন ২১ ঘন্টা ৪০ মিনিট আগে
৯৭৬ দিন ১১ ঘন্টা ২৩ মিনিট আগে
৯৭৯ দিন ১৯ ঘন্টা ৫ মিনিট আগে
৯৮১ দিন ১১ ঘন্টা ৩৯ মিনিট আগে
৯৮৫ দিন ১৯ ঘন্টা ৩৬ মিনিট আগে
৯৮৫ দিন ১৯ ঘন্টা ৪০ মিনিট আগে
৯৯৫ দিন ২০ ঘন্টা ২৩ মিনিট আগে