দিনাজপুরে বর্ণাঢ্য র‌্যালী , আলোচনা সভা, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে পবিত্র ঈদ এ মিলাদুননবী(সা:) উদযাপন ঝিনাইদহে বাইপাসে বাসচাপায় স্ত্রী নিহত, সেনাসদস্য স্বামী আহত রাজবাড়ীতে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেপ্তার লাঙ্গলবাঁধ মাধ্যমিক বিদ্যালয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত নাগেশ্বরীতে পুকুরে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে আহত সাংবাদিক, ওঝার কাছে গিয়েও রক্ষা নেই *কক্সবাজারের লিংক রোডে চাঞ্চল্যকর সোলাইমান ধলু হত্যা মামলার এজাহারনামীয় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হাছনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫* ময়মনসিংহে শুরু হয়েছে ময়মনসিংহ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬। ইসলামপুরে কাবিখা প্রকল্পের মেয়াদ শেষ হলেও শেষ হয়নি কাজ, সরকারি চাল-গম লুটপাটের অভিযোগ উলিপুরে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড ও জরিমানা আবু সাঈদ-ওয়াসিম স্মৃতি ফুটবল: জাবিপ্রবিতে চ্যাম্পিয়ন গণিত বিভাগ শ্রীমঙ্গলে ছাত্রকে পাশবিক নির্যাতনের ঘটনায় কারাগারে যুবক, মাদরাসার অস্থায়ী শিক্ষককে স্থায়ীভাবে বরখাস্ত ঝিনাইগাতীতে দেশীয় মাছ ধরার ১২০০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল আটক ও ধ্বংস ১০৪ লিটার বাংলা মদসহ চন্দনাইশে দুজন গ্রেপ্তার, নারী মূলহোতা পলাতক পাওনা ফেরত না পেয়ে বুশরা গ্রুপের সম্পত্তি বিক্রি বন্ধের দাবি আমানতকারীদের ‎গভীর সমুদ্রে থাকা ১২ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড সাপে কাটা মেধাবী ছাত্র শাহিনের মৃত্যুতে শোক, পরিবারের পাশে শেরপুর জেলা প্রশাসন বরিশালে কার্যক্রম গতিশীল করতে বিএমপি কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালি নিলাম দিতে গিয়ে স্থানীয়দের তোপের মুখে উপজেলা প্রশাসন। লালপুরে ইমো হ্যাকিং চক্রের ৪ সদস্য গ্রেফতার কুলিয়ারচরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দৃষ্টিপ্রতিবন্ধী বড় ভাইসহ ৪ জনকে মারধোরের অভিযোগ

স্মার্ট বাংলাদেশ অর্জনে তরুণ ও ছাত্রদের বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে: নাছিম

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যারা লড়াই সংগ্রাম করেছেন তার অগ্রভাগে ছিলেন শিক্ষার্থী ও তরুণরা। সে সময় তারাই জাতির পিতার সব থেকে শক্তিশালী হাতিয়ার হিসেবে লড়াই সংগ্রাম করেছেন। তিনি বলেন, আগামীর স্মার্ট বাংলাদেশ অর্জনে তরুণ ও ছাত্রদের সে বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে। তাদেরকে সুশিক্ষায় গড়ে তুলতে হবে। একজন মানুষ তখনই পরিপূর্ণতা পায় যখন সে শিক্ষা, সংস্কৃতি ও শারীরিক সব বিষয়ে মননশীলভাবে গড়ে উঠতে পারে। 

শনিবার সকালে রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাহাউদ্দিন নাছিম বলেন, আমাদের স্বাধীনতার মূল লক্ষ্যই ছিল একটি অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার জীবনের শ্রেষ্ঠ সময়টি পাকিস্তানি শাসন এবং শোষণের হাত থেকে বাংলাদেশ ও দেশের মানুষের মুক্তির লক্ষ্যে লড়াই সংগ্রাম করেছেন। তিনি গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা ও মায়ের ভাষায় কথা বলার জন্য লড়াই করেছেন।

তিনি বলেন, একজন শিক্ষার্থী শুধুমাত্র উচ্চশিক্ষিত হলেই মানুষ হয় না। তাকে প্রকৃত অর্থেই সৃজনশীল মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। সে যেন অন্য মানুষকে ভালোবাসতে পারে, শ্রদ্ধাবোধ রাখতে পারে, অপরের দুঃখ, কান্না বেদনায় শামিল হতে পারে- সেদিকেও খেয়াল রাখতে হবে। এগুলো যে করতে পারে সেই প্রকৃত মানুষ। 

শিক্ষকদের উদ্দেশে আওয়ামী লীগের এ যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, আপনারা আপনাদের অভিজ্ঞতা ও প্রশিক্ষণের মধ্যদিয়ে শিক্ষার্থীদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলবেন।সন্তানদের শুধুমাত্র বাবা-মা মানুষ করতে পারে না। সন্তানদের মানুষ করতে শিক্ষকদের ভূমিকা অনেক। আপনাদের কাছ থেকেই সন্তানরা প্রকৃত মানুষ হিসেবে ফিরে আসে এবং এরাই আগামীর বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে। 

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ইমাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাহাউদ্দিন নাছিমের সহধর্মিণী ডা. সুলতানা শামীমা চৌধুরীসহ কলেজের শিক্ষার্থী ও শিক্ষকরা।

আরও খবর







৪২৪ কোটি টাকার তেল-গম-ডাল কিনছে সরকার

৯০৯ দিন ৮ ঘন্টা ১৮ মিনিট আগে