জবি প্রতিবেদক
পুরান ঢাকার আরমানিটোলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহবায়ক সদস্য জুবায়েদ হোসাইনকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে।
রবিবার (১৯ অক্টোবর) সন্ধ্যার দিকে টিউশনিতে যাওয়ার পথে এ ঘটনা ঘটে। আরমানিটোলার পানির পাম্প গলিতে তার টিউশনির বাসার সিড়িতে লাশ পাওয়া যায় বলে নিশ্চিত করেছেন বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।
তিনি বলেন, ছুরিকাঘাতে নিহত হয়েছে। ওই বাসাটিই ছিল তার টিউশনের বাসা। এখনো মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি। আমরা তদন্ত করছি।”
মৃত জুবায়েদ হোসাইন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি কুমিল্লায়। তিনি কুমিল্লা জেলা ছাত্র কল্যানের সভাপতি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড.মুহাম্মদ তাজাম্মুল হক বলেন, মৃত্যুর খবর শুনেছি। এখনো কারণ জানা যায়নি। খুবই বেদনাদায়ক এটি। পুলিশকে সকল সিসিটিভি ক্যামেরা দেখতে বলেছি। আমি স্পটে যাচ্ছি।
৩১২ দিন ২০ ঘন্টা ৪৩ মিনিট আগে
৮৩৫ দিন ৯ ঘন্টা ৫৪ মিনিট আগে
৮৯১ দিন ২৩ ঘন্টা ৩৭ মিনিট আগে
৮৯৫ দিন ৭ ঘন্টা ১৯ মিনিট আগে
৮৯৬ দিন ২৩ ঘন্টা ৫৩ মিনিট আগে
৯০১ দিন ৭ ঘন্টা ৫০ মিনিট আগে
৯০১ দিন ৭ ঘন্টা ৫৪ মিনিট আগে
৯১১ দিন ৮ ঘন্টা ৩৭ মিনিট আগে