দিনাজপুরে বর্ণাঢ্য র‌্যালী , আলোচনা সভা, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে পবিত্র ঈদ এ মিলাদুননবী(সা:) উদযাপন ঝিনাইদহে বাইপাসে বাসচাপায় স্ত্রী নিহত, সেনাসদস্য স্বামী আহত রাজবাড়ীতে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেপ্তার লাঙ্গলবাঁধ মাধ্যমিক বিদ্যালয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত নাগেশ্বরীতে পুকুরে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে আহত সাংবাদিক, ওঝার কাছে গিয়েও রক্ষা নেই *কক্সবাজারের লিংক রোডে চাঞ্চল্যকর সোলাইমান ধলু হত্যা মামলার এজাহারনামীয় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হাছনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫* ময়মনসিংহে শুরু হয়েছে ময়মনসিংহ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬। ইসলামপুরে কাবিখা প্রকল্পের মেয়াদ শেষ হলেও শেষ হয়নি কাজ, সরকারি চাল-গম লুটপাটের অভিযোগ উলিপুরে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড ও জরিমানা আবু সাঈদ-ওয়াসিম স্মৃতি ফুটবল: জাবিপ্রবিতে চ্যাম্পিয়ন গণিত বিভাগ শ্রীমঙ্গলে ছাত্রকে পাশবিক নির্যাতনের ঘটনায় কারাগারে যুবক, মাদরাসার অস্থায়ী শিক্ষককে স্থায়ীভাবে বরখাস্ত ঝিনাইগাতীতে দেশীয় মাছ ধরার ১২০০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল আটক ও ধ্বংস ১০৪ লিটার বাংলা মদসহ চন্দনাইশে দুজন গ্রেপ্তার, নারী মূলহোতা পলাতক পাওনা ফেরত না পেয়ে বুশরা গ্রুপের সম্পত্তি বিক্রি বন্ধের দাবি আমানতকারীদের ‎গভীর সমুদ্রে থাকা ১২ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড সাপে কাটা মেধাবী ছাত্র শাহিনের মৃত্যুতে শোক, পরিবারের পাশে শেরপুর জেলা প্রশাসন বরিশালে কার্যক্রম গতিশীল করতে বিএমপি কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালি নিলাম দিতে গিয়ে স্থানীয়দের তোপের মুখে উপজেলা প্রশাসন। লালপুরে ইমো হ্যাকিং চক্রের ৪ সদস্য গ্রেফতার কুলিয়ারচরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দৃষ্টিপ্রতিবন্ধী বড় ভাইসহ ৪ জনকে মারধোরের অভিযোগ

ধামইরহাটে বাল্যবিবাহ প্রতিরোধ ও জঙ্গিবাদ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত



নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার (২৯ আগষ্ট) সকাল দশটার সময় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুনের সভাপতিত্বে আলোচনা সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সরকার পতনের পর সেনাবাহিনী, আনসার ও আইনশৃঙ্খলা বাহিনীর (পুলিশ) যৌথ সহযোগিতায় উপজেলার আইনশৃঙ্খলার পরিবেশ সন্তোষ প্রকাশ করা হয়।


আলোচনা সভায় সীমান্তে বিজিবির টহল বৃদ্ধি, বাল্যবিবাহ প্রতিরোধ, সন্ত্রাস ও জঙ্গিবাদ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ, নারী ইভটিজিং, শিশু পাচার ও ধর্ষণ রোধ, প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করার সময় জন্ম নিবন্ধন সনদ অনুযায়ী তথ্য মিল রেখে জন্ম নিবন্ধন করার বিষয়টি গুরুত্ব পায়।


এছাড়াও মাদকের প্রতি জিরো টলারেন্স গ্রহণ ও এর ভয়াবহতা রোধে বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা ও বন্যার আগাম প্রস্তুতি গ্রহণ, জমিজমা সংক্রান্ত বিষয়ে সাধারণ মানুষদের অহেতুক হয়রানি রোধে বিভিন্ন কর্ম পরিকল্পনা গ্রহণসহ সম্প্রতি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের জোরপূর্বক পদত্যাগে বাধ্য করাসহ বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করা হয়।


এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জেসমিন আক্তার, ধামইরহাট থানার ওসি বাহাউদ্দীন ফারুকী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মনসুর আলী, উপজেলা শিক্ষা অফিসার রবিউল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার বেদারুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন অফিসার কামরুজ্জামান সরদার, উপজেলা মহিলা বিষয়ক অফিসার মিজানুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী রবিউল ইসলাম, তারেক তাসনিমুল, সেনাবাহিনী ও বিজিবি প্রতিনিধিসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।