কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

১৩২কেজি গাজাসহ দিনাজপুরে শীর্ষ মাদক ব‍্যবসায়ি গ্রেফতার

দিনাজপুর সদরে ১৩২কেজি গাঁজাসহ শীর্ষ মাদক ব‍্যবসায়ি রেজাউলকে গ্রেফতার করেছে র‍্যাব ১৩।

র‌্যাব-১৩ ক্রাইম প্রিভেনশন কোম্পানী-২ নীলফামারীর একটি বিশেষ আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে শনিবার ১২ আগষ্ট গভীর রাতে দিনাজপুর সদর উপজেলার কোতয়ালী থানার ভাটিনা ঠাকুরবাড়ি গ্রামে তার নিজ বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে সাঁড়াশি অভিযান চালিয়ে দিনাজপুর সদর উপজেলার মাদক সিন্ডিকেটের মুলহোতা ও মাদক সম্রাট রেজাউল ইসলামকে ১৩২ কেজি গাঁজা সহ গ্রেফতার করতে সক্ষম হয়েছে ।

র‍্যাব-১৩’র অধিনায়কের পক্ষে সহকারী পরিচালক মিডিয়া ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃত মাদক সম্রাট রেজাউল ইসলাম(৪২) দিনাজপুর সদর উপজেলার কোতয়ালী থানার ভাটিনা ঠাকুরবাড়ি গ্রামের মৃত সিরাজুল ইসলাম এর ছেলে।


উল্লেখ্য যে, ধৃত আসামী রেজাউল ইসলাম দিনাজপুর সদর উপজেলার মাদক সিন্ডিকেটের অন্যতম প্রধান নিয়ন্ত্রণকারী।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত মাদক সম্রাট রেজাউল মাদক ব্যবসার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। সে বহুদিন ধরে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদকের বড় বড় চালান সংগ্রহ করে সমগ্র উত্তরবঙ্গে সরবরাহ করে আসছে মর্মে স্বীকার করেছেন। রেজাউলের বিরুদ্ধে দিনাজপুর কোতোয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag
আরও খবর