রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চান তারেক রহমান তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক, সম্পর্ক সুদৃঢ় করার প্রত্যয় আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা

দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে এক বিশাল ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মুন্সীপাড়া (খালপাড়া) তরুণ সমাজের উদ্যোগে আয়োজিত এই মাহফিলে এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা দলবদ্ধভাবে অংশ নেন।

, মাহফিলে প্রধান বক্তা হিসেবে বয়ান পেশ করেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী মুফাসসিরে কোরআন হযরত মাওলানা মো. মুরশিদুল ইসলাম নূরী (খতিব: আবাসন জামে মসজিদ এবং প্রতিষ্ঠাতা ও পরিচালক: নূরে মদিনা মডেল মাদরাসা, ঢেলাপীর, সৈয়দপুর, নীলফামারী)।

​এছাড়া দ্বিতীয় বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গের আলোড়ন সৃষ্টিকারী তরুণ আলোচক মাওলানা মোফাজ্জল হোসেন মুজাহিদ (খতিব: মুন্সীপাড়া জামে মসজিদ, সদর, দিনাজপুর)। তৃতীয় বক্তা হিসেবে ছিলেন হাফেজ ক্বারী মো. বডিউজ্জামান (মুন্সীপাড়া জামে মসজিদ) এবং মাদরাসা পর্যবেক্ষক হিসেবে ছিলেন হাফেজ মাওলানা মাসুদ (খালপাড়া ফুরকানিয়া মাদরাসা)। পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ইমানী ও রূহানী নাতে রাসুল (সা.) পেশ করেন সারা বাংলায় আলোড়ন সৃষ্টিকারী সৈয়দপুর হইতে আগত সুপরিচিত “তাসদারে মাদিনা নাতে রা’থ গ্রুপ”। উক্ত মাহফিলে দিকনির্দেশনা প্রদান করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. তারেক রহমান।
বাদ মাগরিব শুরু হওয়া এই দ্বীনি মাহফিলে কোরআন ও হাদিসের আলোকে প্রিয়নবী হযরত মুহাম্মদ (সা.)-এর সিরাত ও জীবনের ওপর আলোচনা করা হয়। আলোচনা শেষে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে এবং দেশে -বিদেশে চিকিৎসারত সকলের সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করেন হযরত মাওলানা মো. মুরশিদুল ইসলাম নূরী । এসময় মাদ্রাসার কোরানে হাফেজ চার শিক্ষার্থীকে পাগরী পরিয়ে দেন তিনি। মুন্সিপাড়া,খাল পাড়া তরুন সমাজের আন্তরিক সহযোগিতা এবং এলাকার ব্যক্তিবর্গের আর্থিক ও পারস্পরিক সহযোগিতায় এমন একটি মহতী উদ্যোগ উৎসব মুখর পরিবেশে সফলভাবে  সম্পন্ন হওয়ায় সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন এই মহতী আয়োজনের উদ্যোক্তা ও দিকনির্দেশক বিশিষ্ট ব্যবসায়ী মোঃ তারেক রহমান।
Tag
আরও খবর