কবিতায় কত ডেকেছি তাকে
ফিরেও সে চায়নি,
কত রাত জেগে করেছি প্রার্থনা
তবুও তাকে পাইনি।
যন্ত্রনার আগুন বুকে নিয়ে
করেছি অপেক্ষা প্রতিরাত,
বার বার মনে হয়েছে তাকে
ভালোবাসাটাই কি অপরাধ ?
মনে হাজারো প্রশ্ন নিয়ে
ছুটে গিয়েছি কাছে তার,
অবহেলা আর অপমানে
ফিরিয়ে দিয়েছে বার বার !
কল্পনায় শুধু পেয়েছি তাকে
রয়ে গেছে অনেক চাওয়া,
সে-যে আমার অতি মূল্যবান
অদ্ভুত এক না পাওয়া।
তাবিয়া রহমান
প্রাক্তন শিক্ষার্থী, শ্রীনগর সরকারি কলেজ।
ভাগ্যকূল, শ্রীনগর, মুন্সিগঞ্জ।
৭৩ দিন ৩ ঘন্টা ৪৬ মিনিট আগে
১৬৪ দিন ১৬ ঘন্টা ৪১ মিনিট আগে
১৬৪ দিন ১৬ ঘন্টা ৪৪ মিনিট আগে
২০০ দিন ৩ ঘন্টা ৪৯ মিনিট আগে
২২৭ দিন ১১ ঘন্টা ৫৭ মিনিট আগে
২৩৪ দিন ৫ ঘন্টা ১৫ মিনিট আগে
২৩৭ দিন ৯ ঘন্টা ৩৯ মিনিট আগে
২৫৩ দিন ৪ ঘন্টা ৪২ মিনিট আগে