মূল্যবৃদ্ধি প্রতিরোধ ও বাজার মূল্য নিয়ন্ত্রণে নীলফামারীর ডোমারে ভোক্তা অধিকার অভিযানে চার ব্যবসায়ীকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২৯শে আগস্ট) সকালে উপজেলার ডোমার বাজার ও পৌর কাঁচাবাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নীলফামারীর সহকারী পরিচালক মোঃ সামছুল আলমের নেতৃত্বে ভোক্তা অধিকার অভিযান পরিচালিত হয়।
এতে ফল ব্যবসায়ী আশরাফুল ইসলামকে ২ হাজার টাকা ও মকছেদ আলীকে ১ হাজার টাকা, ডিম ব্যবসায়ী মিনাল ইসলামকে ১ হাজার টাকা ও রুবেল ইসলামকে ২ হাজার টাকা সহ মোট ৬ হাজার টাকা জরিমানা করে তা আদায় এবং সতর্ক করা হয়।
অভিযানে প্রসিকিউটিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন—ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ আল-আমিন রহমান। এসময় ডোমার থানার পুলিশ সদস্যবৃন্দ অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।
১৮ দিন ৬ ঘন্টা ৩৭ মিনিট আগে
২০ দিন ৮ ঘন্টা ৪৮ মিনিট আগে
২৪ দিন ৬ ঘন্টা ৫৪ মিনিট আগে
২৪ দিন ৮ ঘন্টা ৫১ মিনিট আগে
২৪ দিন ৯ ঘন্টা ৯ মিনিট আগে
২৪ দিন ৯ ঘন্টা ২১ মিনিট আগে
৩৪ দিন ৬ ঘন্টা ৩৭ মিনিট আগে
৩৪ দিন ৬ ঘন্টা ৫১ মিনিট আগে