কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

ডোমারে স্কাউট সদস্যদের বিশেষ প্রশিক্ষণ অনুষ্ঠিত

আসন্ন ৮ম ডোমার উপজেলা কাব ক্যাম্পুরী ও স্কাউট সমাবেশ-২০২৪ সফল করার লক্ষ্যে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের স্কাউট সদস্যদের নিয়ে বিশেষ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (১০ই ফেব্রুয়ারী) সকালে উপজেলা স্কাউট ভবনে উপজেলা স্কাউটসের আয়োজনে স্কাউট সদস্যদের হাতে কলমে শিখন ও সমাবেশে নিজ দলের দক্ষতা বৃদ্ধিতে সক্রিয় ভূমিকা রাখার লক্ষ্যে অনুষ্ঠিত হয় বিশেষ প্রশিক্ষণ।

এসময় আরও উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ শাফিউল ইসলাম, ডোমার মহিলা ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ শাহিনুল ইসলাম বাবু, উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক ও ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ হারুন অর রশীদ প্রমুখ।

৮ম ডোমার উপজেলা কাব ক্যাম্পুরী ও স্কাউট সমাবেশ আয়োজন নিয়ে উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশীদ বলেন, এবারের কাব ক্যাম্পুরী ও স্কাউট সমাবেশটি আগামী ২৯শে ফেব্রুয়ারী থেকে ৩রা মার্চ অব্ধি ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে- ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্কাউট’।

Tag
আরও খবর






চিলাহাটির পূজামণ্ডপে অনুদান বিতরণ

৩৪ দিন ৮ ঘন্টা ১২ মিনিট আগে