কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

ডোমারে যাত্রাপালা ‘জেল থেকে বলছি’ মঞ্চায়িত

শ্রী শ্রী সরস্বতী পূজা উদযাপন উপলক্ষ্যে নীলফামারীর ডোমারে নির্মল মুখোপাধ্যায় বিরোচিত ও উদয়ভানু সংশোধিত অশ্রুসজল সামাজিক যাত্রাপালা ‘জেল থেকে বলছি’ মঞ্চায়িত হয়েছে।

মঙ্গলবার (১৩ই ফেব্রুয়ারী) রাত ৮টায় উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের শিয়ালডাঙ্গী এলাকার পশ্চিম বাগডোকরা ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত যাত্রাপালা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ।

বোড়াগাড়ী ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের সদস্য সত্য নারায়ণ জয়ের সভাপতিত্বে যাত্রাপালার উদ্বোধন করেন—নীলফামারী জেলা পরিষদের সদস্য মনজুর আহমেদ ডন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ রাশেদুজ্জামান রাশেদ, প্রিয়সী বিউটি পার্লারের সত্ত্বাধিকারী মোছাঃ লাইলী বানু লিলি, উপজেলা যাত্রা ফেডারেশনের সভাপতি বাসুদেব রায় বাসু প্রমুখ।

আনোয়ার হোসেনের নির্দেশনায় ও চিত্রনাট্য পরিচালনায় যাত্রাপালা ‘জেল থেকে বলছি’ মঞ্চায়িত করতে সার্বিক সহযোগিতা ও ব্যবস্থাপনা করেন—কার্তিক চন্দ্র রায় ও বিকাশ চন্দ্র রায়, মঞ্চ পরিকল্পনা করেন—রামগোপাল চন্দ্র রায় ও সঞ্চালনা করেন—মণিভূষণ অধিকারী।

Tag
আরও খবর






চিলাহাটির পূজামণ্ডপে অনুদান বিতরণ

৩৪ দিন ৮ ঘন্টা ১২ মিনিট আগে