কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

ডোমারে ‘বাংলাদেশ প্রেস ক্লাব’-এর পুষ্পার্ঘ্য অর্পণ

আন্তর্জাতিক মাতৃভাষা ও শহিদ দিবস-২০২৪ উপলক্ষ্যে নীলফামারীর ডোমারে বায়ান্নর ভাষা আন্দোলনের শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে পুষ্পার্ঘ্য অর্পণ করেছে বাংলাদেশ প্রেস ক্লাবের ডোমার উপজেলা শাখার নেতৃবৃন্দরা।

বুধবার (২১শে ফেব্রুয়ারী) রাত ১২টা ০১ মিনিটে অমর একুশের প্রথম প্রহরে ডোমার কেন্দ্রীয় শহিদ মিনারের শহিদ বেদীতে বাংলাদেশ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক আমার সংবাদ প্রতিনিধি সাংবাদিক নুরকাদের সরকার ইমরানের নেতৃত্বে পুষ্পমাল্য অর্পণ করেন সাংবাদিক সংগঠনটির নেতা-কর্মীরা।

এসময় আরও উপস্থিত ছিলেন—বাংলাদেশ প্রেস ক্লাবের ডোমার উপজেলা শাখার সহ-সাধারণ সম্পাদক ও তিস্তা টিভি প্রতিনিধি মোঃ শিহাব হাসান শাসন, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক আজকের বসুন্ধরা প্রতিনিধি মোঃ সাখাওয়াৎ আমিন সৈকত, প্রচার সম্পাদক ও তিস্তা টিভি প্রতিনিধি বাসুদেব রায়, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং দৈনিক দেশচিত্র প্রতিনিধি আজমির রহমান রিশাদ, সদস্য ও দৈনিক বাংলার দূত প্রতিনিধি মোঃ সোহেল রানা প্রমুখ।

পুষ্পমাল্য শেষে বায়ান্নর রাষ্ট্রভাষা বাংলার দাবিতে সংগ্রাম চলাকালীন বর্বরদের গুলিতে নিহত শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট নীরবতা পালন করেন তারা।

Tag
আরও খবর






চিলাহাটির পূজামণ্ডপে অনুদান বিতরণ

৩৪ দিন ৮ ঘন্টা ২৫ মিনিট আগে