কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

চিলাহাটিতে ড্রাম বিস্ফোরণে যুবক নিহত

নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটিতে পেট্রোলের ড্রাম বিস্ফোরণের ঘটনায় শরীর থেকে পা বিচ্ছিন্ন হয়ে সোহাগ (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৪শে সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের চিলাহাটি বাজারের আব্দুল্লাহ মিনি পেট্রোল পাম্পে আকস্মিক বিকট শব্দে পেট্রোলের ড্রাম বিস্ফোরণ হয়। এতে সামনে থাকা সোহাগের পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

খবর পেয়ে চিলাহাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহায়তায় রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। এই ঘটনায় পাম্প মালিকের ভাতিজা ও কর্মচারীও আহত হয়েছেন। তারা বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

নিহত সোহাগ (৩২) উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের চিলাহাটি পাটোয়ারীপাড়া এলাকার বাসিন্দা। তিনি চিলাহাটি জামেউল উলুম ফাজিল মাদ্রাসার অফিস সহকারী মোঃ এরফানের পুত্র।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ বিকট শব্দে পেট্রোলের ড্রাম বিস্ফোরণ ঘটে। এতে আতঙ্কিত হয়ে যায় বাজারে অবস্থানরত ব্যবসায়ী সহ সাধারণ মানুষ। দেখা যায় বিস্ফোরণে একজনের পা বিচ্ছিন্ন হয়ে মাটিতে লুটিয়ে পড়ে আছে। ফায়ার সার্ভিসের কর্মীদের জানালে তারা আহতকে দ্রুত পৌঁছে দিতে তাদের গাড়িতেই হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে যায়।

Tag
আরও খবর






চিলাহাটির পূজামণ্ডপে অনুদান বিতরণ

৩৪ দিন ৮ ঘন্টা ১২ মিনিট আগে