কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

নেত্রকোনায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মারধর, সাবেক ইউপি চেয়ারম্যান আটক


দ্বাদশ জাতীয় সংসদ নিবার্চনে নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী দূর্গাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা তালুকদার ঝুমার নিবার্চনী প্রচারের কাজে নিয়োজিত কর্মী-সমর্থকদের মারধর করার অভিযোগে কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ বাবুলকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

রোববার (৩১ ডিসেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়নের চকপাড়া বাজারের চৌরাস্তা এলাকায় স্বতন্ত্র এমপি প্রার্থী ঝুমা তালুকদারের সমর্থকদের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় সোমবার ভোরে কলমাকান্দা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন স্বতন্ত্র প্রার্থী ঝুমা তালুকদার। তারপর অভিযান চালিয়ে ঘটনার দায়ে মূল অভিযুক্ত আব্দুল কদ্দুছ বাবুলকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. লুৎফুল হক।

লিখিত অভিযোগে জানা যায়, রোববার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের চকপাড়া বাজারের চৌরাস্তা এলাকায় সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ বাবুলের নির্দেশে স্বতন্ত্র এমপি প্রার্থী জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদারের সমর্থকদের ওপর হামলা চালানো হয়। নির্বাচনী কাজে দুর্গাপুর থেকে বাড়ি ফেরার পথে লোহার রড ও দেশীয় অস্ত্র নিয়ে এই হামলা করা হয়। এ সময় একটি মোটরসাইকেল পুকুরে ফেলে দিয়ে অপর একটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। হামলায় আহতরা হলেন- কলমাকান্দা উপজেলার পাইপুকুরিয়া গ্রামের আনোয়ার ভূঁইয়া (২২), শিলারকাকুরিয়া গ্রামের রাজু মিয়া (৪৫),পাইপুকুরিয়া গ্রামের মামুন ভূঁইয়া (২৮), ওই গ্রামের আ. গণি ভূঁইয়া (৫৫), বেনুয়া গ্রামের মো. জুলহাস ম-ল সাকি (৩৫), মইপুকা গ্রামের কামরুজ্জামান (৩৬)। গুরুতর আহতদের দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে জান্নাতুল ফেরদৌস আরা তালুকদার ঝুমা বলেন, এ আসন থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন তালুকদারের মেয়ে আমি ঝুমা তালুকদার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্রপ্রার্থী হিসেবে আমি অংশগ্রহণ করছি। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেয়া জননেত্রী শেখ হাসিনার দৃঢ় অঙ্গীকার।

সেই লক্ষ্যকে সামনে রেখে, এ আসন থেকে ট্রাক প্রতীক নিয়ে নির্বাচন করছি। আমার জয়প্রিয়তার ঈর্ষান্বিত হয়ে আমার কর্মীদের মেরে ফেলার হুমকি, প্রচারে বাঁধা প্রদানসহ নানা অপপ্রচার চালাচ্ছে নৌকা প্রার্থী মোশতাক আহমেদ রুহীসহ নৌকার কর্মী ও সমর্থকরা। এমতাবস্থায় প্রধানমন্ত্রী যে প্রতিযোগিতা, অংশগ্রহণমূলক অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাচ্ছেন সেটি নিয়ে ভোটারদের মধ্যে নানা সংশয় দেখা দিয়েছে।

অভিযোগের বিষয়ে জানতে আওয়ামী লীগের প্রার্থী মোশতাক আহমেদ রুহী সাংবাদিকদের জানান, আমাদের জনপ্রিয়তায় ঈর্ষাণিত হয়ে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে এ ধরণের অভিযোগ করা হচ্ছে। আমার কোনো কর্মী সমর্থক এ ধরনের ঘটনার সঙ্গে জড়িত নয়।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. লুৎফুল হক মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় রাতেই মামলা নেয়া হয়েছে। রাতেই প্রধান অভিযুক্ত সাবেক ইউপি চেয়ারম্যান বাবুল মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদেরও গ্রেপ্তারে অভিযান চলছে।

জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ও দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক। তিনি এ আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য প্রয়াত বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন তালুকদারের মেয়ে। দ্বাদশ নির্বাচনে অংশ নিতে এবার উপজেলা চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন।

আরও খবর

দুর্গাপুরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

১৯১ দিন ১৫ ঘন্টা ৫৩ মিনিট আগে


দুর্গাপুরে রেল লাইন

১৯১ দিন ১৫ ঘন্টা ৫৮ মিনিট আগে


দূর্গাপুরে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার

১৯৩ দিন ১৪ ঘন্টা ৪২ মিনিট আগে



মায়ের আঁচলই শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়...

১৯৪ দিন ৭ ঘন্টা ১৩ মিনিট আগে



ও আর হ্যাঁ মা, সাথে এও বলো, আমি আছিয়া বলছি...!

৬২১ দিন ৩ ঘন্টা ২২ মিনিট আগে