কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মাইক্রোবাসের দু’জন যাত্রী নিহত হয়েছেন। নিহত দুজনেই মহিলা। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্ততপক্ষে ৮ জন। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।
সোমবার (২৯ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার খোদাইবাড়িতে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন মালুমঘাট হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ মো. মোজাম্মেল হক।
তিনি বলেন, ঈদগাঁও উপজেলার খোদাইবাড়ি নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। যাত্রীবাহী বাস ও একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এখন পর্যন্ত দু’জন মারা যাওয়ার খবর পাওয়া গেছে। নিহত দুজনেই মহিলা । আহতদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। হতাহতের পরিচয় জানার চেষ্টা চলছে। এছাড়া দুর্ঘটনা কবলিত গাড়ি জব্দ করা হয়েছে।
১১১ দিন ১৯ ঘন্টা ৪৮ মিনিট আগে
৭৫৭ দিন ১৮ ঘন্টা ২১ মিনিট আগে
৭৫৮ দিন ২৩ ঘন্টা ৩ মিনিট আগে
৭৭৮ দিন ১৫ ঘন্টা ৪৪ মিনিট আগে
৭৮১ দিন ২৩ ঘন্টা ২৭ মিনিট আগে
৮০১ দিন ১৯ ঘন্টা ৩১ মিনিট আগে
৮০৬ দিন ১৯ ঘন্টা ৫৪ মিনিট আগে
৮০৯ দিন ১৫ ঘন্টা ২০ মিনিট আগে