কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় বাইতুশ শরফ জামে মসজিদের পুকুরে ডুবে আয়াস উদ্দিন জাদরান (১৯) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
স্থানীয়রা জানায় ফুটবল খেলার পর ঈদগাহ জাগিরপাড়া এলাকার বাইতুশ শরফ জামে মসজিদের পুকুরে গোসল করতে নামলে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা সাইফুল ইসলাম জানান,
"ফুটবল খেলা শেষে আয়াস উদ্দিন জাদরান ও তার দুই সহপাঠী মিলে পুকুরে গোসল করতে নামে। ডুব দেয়ার পর দুইজন উঠে আসলেও আয়াসকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। ৫-৭ মিনিট খোঁজাখুঁজির পর তার নিথর দেহ পুকুরে ভেসে উঠতে দেখা যায়।"
মর্মান্তিক এই দুর্ঘটনায় স্থানীয় এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
আয়াস উদ্দিন জাদরান ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া এলাকার বাসিন্দা ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেন ঈদগাঁও ১ নং ওয়ার্ডের এমইউপি জায়নাল।
১১১ দিন ১৮ ঘন্টা ১ মিনিট আগে
৭৫৭ দিন ১৬ ঘন্টা ৩৫ মিনিট আগে
৭৫৮ দিন ২১ ঘন্টা ১৭ মিনিট আগে
৭৭৮ দিন ১৩ ঘন্টা ৫৭ মিনিট আগে
৭৮১ দিন ২১ ঘন্টা ৪০ মিনিট আগে
৮০১ দিন ১৭ ঘন্টা ৪৪ মিনিট আগে
৮০৬ দিন ১৮ ঘন্টা ৮ মিনিট আগে
৮০৯ দিন ১৩ ঘন্টা ৩৪ মিনিট আগে