কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

নামাজ পড়তে গিয়ে ফিরতে হলো লাশ হয়ে

admin - দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 20-05-2023 09:48:56 am



মাগরিবের নামাজ পড়তে বাসা থেকে বের হয় আদিল মাহমুদ সোহান (৮) নামে এক শিশু। এরপর আর বাড়িতে ফিরে আসেনি। নিখোঁজ থাকার চার দিন পর মাটিচাপা দেওয়া অবস্থায় মিলল অর্ধগলিত লাশ। শুক্রবার (১৯ মে) চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পৌর এলাকার রুদ্রগাঁও গ্রামের তালুকদারবাড়ির অদূরে মাটিচাপা দেয়া অবস্থায় তার লাশ খুঁজে পান স্থানীয়রা।


স্থানীয়রা খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। নিহত শিশুর পরিবারের দাবি, রুদ্রগাঁও গ্রামের তালুকদারবাড়ির মো. আনোয়ার ও ফাতেমা বেগম দম্পতির দ্বিতীয় সন্তান আদিল মাহমুদ সোহান। সে গত সোমবার সন্ধ্যায় বাড়ির পাশের মসজিদ থেকে মাগরিবের নামাজ শেষে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়। পর দিন শিশুটির পরিবারের পক্ষ থেকে থানায় জিডি করা হয়। 


ঘটনার সত্যতা নিশ্চিত করে সংবাদমাধ্যমকে ফরিদগঞ্জ থানার ওসি আ. মান্নান জানান, শুক্রবার সকালে সোহানের অর্ধগলিত লাশের সন্ধান পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এ ঘটনা নিয়ে তদন্ত চলছে।

আরও খবর
নামাজ পড়তে গিয়ে ফিরতে হলো লাশ হয়ে

১২৮০ দিন ১৭ ঘন্টা ৪২ মিনিট আগে